গত কয়েক বছরে দোলের দিনে বেপরোয়া ও মদ্যপ চালকদের কারণে একাধিক বড় দুর্ঘটনার নজির রয়েছে শহরে। সেই অভিজ্ঞতা থেকেই এ বছর আগেভাগেই সতর্কতামূলক পদক্ষেপ নেয় লালবাজার। জারি করা হয় একগুচ্ছ নির্দেশিকা।

শেষ আপডেট: 3 March 2026 23:57
দ্য ওয়াল ব্যুরো: রঙের উৎসব ঘিরে এ বছর শহরের সর্বত্র কড়া নজর রেখেছিল কলকাতা পুলিশ (Kolkata Police)। দোলের দিন অভব্য আচরণ ও মত্ত অবস্থায় প্রকাশ্যে ঘোরাফেরার অভিযোগে মোট ৩৩০ জনকে গ্রেফতার করেছে করা হয়েছে (kolkata dolyatra misconduct arrest)।
লালবাজার (lalbazar security) সূত্রে জানা গিয়েছে, শহরের ১০টি ডিভিশন জুড়েই এই গ্রেফতারির ঘটনা ঘটেছে (kolkata police dolyatra action taken)। পাশাপাশি অভিযান চালিয়ে ২৫ লিটার মদও বাজেয়াপ্ত করা হয়েছে (liquor seized kolkata dolyatra)।
অপ্রীতিকর ঘটনা রুখতে এ দিন গোটা শহরে জোরদার নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছিল। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে মোট ৩৯৮টি পুলিশ পিকেট বসানো হয়। তার মধ্যে খান্না মোড়, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট এবং শ্যামবাজার-সহ ৮৬টি স্থানে বিশেষ পিকেট ছিল। প্রতিটি বিশেষ পিকেটে ছ’জন করে পুলিশকর্মী মোতায়েন ছিলেন। বাকি ৩১২টি পিকেটে দায়িত্ব সামলেছেন তিন জন করে পুলিশকর্মী।
শুধু পিকেট নয়, নজরদারিতে ছিল মোটরবাইক টহলদারি ও পিসিআর ভ্যান। গত কয়েক বছরে দোলের দিনে বেপরোয়া ও মদ্যপ চালকদের কারণে একাধিক বড় দুর্ঘটনার নজির রয়েছে শহরে। সেই অভিজ্ঞতা থেকেই এ বছর আগেভাগেই সতর্কতামূলক পদক্ষেপ নেয় লালবাজার। জারি করা হয় একগুচ্ছ নির্দেশিকা।
প্রসঙ্গত, দোলের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্ছিদ্র রাখতে বড়সড় পদক্ষেপ করেছিল পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police)। জারি করা হয়েছিল বিশেষ নির্দেশিকাও। দোলের সময়ে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে বাড়তি বাহিনীর প্রয়োজনীয়তা নিয়ে বিশেষ সতর্কতা ছিলই। পুলিশের দাবি, কঠোর নজরদারি ও তৎপরতার জেরে এ বার দোলের দিন শহরে বড় কোনও দুর্ঘটনার খবর মেলেনি।