দোল পূর্ণিমার পুণ্যতিথিতে শ্যামসুন্দরকে এক পলক চোখের দেখা দেখতে ভোররাত থেকেই দোল মঞ্চ চত্বরে বিপুল ভক্তের সমাগম ঘটে। সারাদিন ভক্তদের সঙ্গে দোল মঞ্চে দোল আবির খেলায় মাতেন শ্যামসুন্দর। দোল খেলা শেষে দুপুরের দিকে শ্যামসুন্দর নিজের মন্দিরে ফিরে যান।

শেষ আপডেট: 3 March 2026 20:22
প্রতীতি ঘোষ, ব্যারাকপুর: মনোবাসনা পূর্ণ করতে ভোর থেকে লাইন দিলেন ভক্তরা। দোল পূর্ণিমার পূণ্য তিথিতে শতাব্দী প্রাচীন শ্যামসুন্দর মন্দিরে (Shyamsundar Mandir) শ্যামের সঙ্গে দোল(Dol Utsav) খেললেন তাঁরা।
রীতি ও পরম্পরা মেনে পালিত হল খড়দহের শ্যামসুন্দরের শতাব্দী প্রাচীন দোল উৎসব। মন্দিরে নামল অগনিত ভক্তের ঢল। মঙ্গলবার ভোরে শ্যামসুন্দর জিউ বিগ্রহকে মন্দির থেকে গঙ্গা তীরবর্তী দোলমঞ্চে নিয়ে আসা হয়। সেখানেই ভক্তদের সঙ্গে আবির খেলায় মেতে ওঠেন শ্যামসুন্দর ও রাধারানি (RadhaRani)।
দোল পূর্ণিমার পুণ্যতিথিতে শ্যামসুন্দরকে এক পলক চোখের দেখা দেখতে ভোররাত থেকেই দোল মঞ্চ চত্বরে বিপুল ভক্তের সমাগম ঘটে। সারাদিন ভক্তদের সঙ্গে দোল মঞ্চে দোল আবির খেলায় মাতেন শ্যামসুন্দর। দোল খেলা শেষে দুপুরের দিকে শ্যামসুন্দর নিজের মন্দিরে ফিরে যান।
মন্দির কর্তৃপক্ষের তরফে সেবাইত মানসমোহন গোস্বামী জানান, বেলা তিনটেয় শ্যামসুন্দরকে নিজের মন্দিরে ফিরিয়ে এনে স্নান করিয়ে অভিষেক করানো হয়। এদিন ভোর চারটের সময় মঙ্গলারতির পর দোলায় চাপিয়ে ভক্তদের মধ্যে নিয়ে আসা হয়েছিল শ্যামসুন্দরকে।