Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

এআই মানেই চাকরি নট? মোটেই না, নয়া প্রযুক্তির অভিনব কর্মশালা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে

এই কর্মশালা আয়োজন করা হয়েছিল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের (Netaji Subhas Open University) সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে। 

এআই মানেই চাকরি নট? মোটেই না, নয়া প্রযুক্তির অভিনব কর্মশালা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 15 February 2026 00:00

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের (Netaji Subhas Open University) সল্টলেক ক্যাম্পাসে আয়োজিত হল এক অভিনব কর্মশালা। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পেশাগত ক্ষেত্রে ব্যবহারের নানান দিক নিয়ে এক দিনের এই কর্মশালায় শেখানো হল বিভিন্ন উপায়।

এই কর্মশালা আয়োজন করা হয়েছিল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের (Netaji Subhas Open University) সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর ডিজিটাল রেডিনেস এ্যান্ড এ্যাডভান্সমেন্ট অথবা ‘এ্যাডিরা’র তত্ত্বাবধানে এই কর্মশালা সামগ্রিক ভাবে পরিচালনা করলেন জয়দীপ দাসগুপ্ত। পেশায় নিউজ সেন্সের সম্পাদক এবং একই সঙ্গে স্থাপন করেছেন মিডিয়া স্কিলস ল্যাবের, যে প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হল মানুষকে কৃত্রিম বুদ্ধিমত্তার সহজ এবং দায়িত্বশীল উপযোগীতা সম্পর্কে সচেতন করা।



আর ঠিক এই বিষয়টি শেখানো হল একদিনের কর্মশালায়। এই কর্মশালায় (Workshop) এআই-এর প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা হলেও এর মূল লক্ষ্য ছিল পেশাগত ভাবে যাঁরা গণমাধ্যমে কাজ করছেন তাঁরা যাতে এআই ব্যবহার করে দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন তা শেখানো। শেখানো হল কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কর্মক্ষেত্রে কীভাবে খুব জটিল কাজ করে ফেলা যায় দ্রুততার সঙ্গে।

বিশেষত গণমাধ্যমে যে সমস্ত উপাদান লাগে সে সমস্ত এআই (AI) ব্যবহার করে সহজে কী করে বাস্তবায়ন করা সম্ভব, যেমন গ্রাফিকাল ভিডিও বানানো, ভয়েসওভার তৈরি করা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান বানানো কিম্বা ভিডিও সম্পাদনা ইত্যাদি।    

হাতেকলমে দেখানো হল বিভিন্ন এআই টুলস অথবা প্ল্যাটফর্মের সাহায্যে নানা গ্রফিকাল ইমেজারি এবং ভিডিও বানানো অথবা ভয়েস ওভার দেওয়ার কারিগরি শিক্ষা। মূলত পাঁচটি মডিউলে বা বিভাগে ভাগ করে শেখানো হল, কৃত্রিম বুদ্ধিমত্তা কী, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে প্রচলিত ভুল ধারণা এবং তা যুক্তিসহ খণ্ডন, তার ব্যবহার কর্মক্ষেত্রে কীভাবে করতে হবে, একই সঙ্গে দায়িত্বশীলভাবে এআই ব্যবহার করার পদ্ধতি এবং কীভাবে এআই-এর অপপ্রয়োগ থেকে সাবধান হতে হবে। 

এই কর্মশালায় ছাত্রছাত্রীদের উপস্থিতি এবং উৎসাহ ছিল চোখের পড়ার মত। বর্তমানে ইন্টেলিজেন্স এজের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে যে সমস্ত কর্মদক্ষতা প্রয়োজন তারমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে অবগত থাকা অন্যতম। এদিনের এই কর্মশালা ছাত্রছাত্রীদের একধাপ এগিয়ে দিল সেই দক্ষতা অর্জনের দিকেই।


```