Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মদের আসরে বচসা, চেতলায় বন্ধুর ঘাড়ে শাবল, মৃত্যু

কী কারণে খুন, তা আশপাশে কাউকে জিজ্ঞাসা করে জানা যায়নি। মদের আসরে শাবল কোথা থেকে এল, সেনিয়ে উঠছে প্রশ্ন। 

 মদের আসরে বচসা, চেতলায় বন্ধুর ঘাড়ে শাবল, মৃত্যু

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 26 October 2025 11:30

দ্য ওয়াল ব্যুরো: চেতলায় উদ্ধার ব্যক্তির রক্তাক্ত দেহ। মৃতের নাম অশোক পাসওয়ান, বয়স আনুমানিক ৪০।

শনিবার রাতে মদের আসর বসেছিল চেতলার ১৭ নম্বর বাসস্ট্যান্ডের কাছে। মদ্যপান করছিলেন অশোকও। স্থানীয়রা জানান, সেই সময় অশোকে সঙ্গে বচসা বাধে বাকিদের। অশোকের এক 'বন্ধু' হঠাৎ তাঁর ওপর চড়াও হন এবং শাবল চালিয়ে দেন।

এমনভাবে শাবল অশোকের শরীরে গেঁথে দেওয়ার চেষ্টা হয়, যে তা ওঁর ঘাড়ের পাশ দিয়ে ঢুকে যায়। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে যান। খবর পৌঁছয় পুলিশে। আধিকারিকরা পৌঁছে অশোককে উদ্ধার করতে গেলে দেখা যায় তাঁর মৃত্যু হয়েছে। ততক্ষণে রক্তে ভেসে যাচ্ছে গোটা এলাকা।

অভিযুক্তকে খুঁজছে পুলিশ। স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রত্যেকেই এমন মদের আসরের বিরোধিতা করেছেন।

কী কারণে খুন, তা আশপাশে কাউকে জিজ্ঞাসা করে জানা যায়নি। মদের আসরে শাবল কোথা থেকে এল, সেনিয়ে উঠছে প্রশ্ন। অশোক পাসওয়ান সম্পর্কেও শেষ পাওয়া খবর পর্যন্ত আর কিছু জানা যায়নি। 


```