Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

সোনারপুরে পাঁচ বছরের শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার, দাদু-দিদা ও পরিচারিকা আটক! খুন না দুর্ঘটনা

তাঁদের সামনেই এমন ঘটনা কীভাবে ঘটল? আর কেনই বা শিশুর শরীরে একাধিক আঘাতের চিহ্ন? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে পুলিশ ইতিমধ্যেই তিনজনকে আটক করেছে। চলছে জিজ্ঞাসাবাদ।

সোনারপুরে পাঁচ বছরের শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার, দাদু-দিদা ও পরিচারিকা আটক! খুন না দুর্ঘটনা

প্রত্যুষা কর্মকার।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 20 October 2025 12:21

দ্য ওয়াল ব্যুরো: সোনারপুর থানার কোদালিয়ার কদমতলা এলাকায় এক পাঁচ বছরের শিশুর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার সন্ধেয় নিজের ঘর থেকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় ছোট্ট প্রত্যুষা কর্মকারের দেহ।

প্রতিবেশীরা জানান, হঠাৎ বাড়ি থেকে চিৎকারের শব্দ পেয়ে তাঁরা ছুটে যান। ঘরে ঢুকতেই দেখেন, মেঝেতে রক্তে ভেজা অবস্থায় পড়ে রয়েছে শিশুটি। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় সোনারপুর গ্রামীণ হাসপাতালে। কিন্তু ততক্ষণে অনেক দেরি। চিকিৎসকরা জানান, শিশুটির মৃত্যু হয়েছে।

প্রত্যুষার মা কলকাতার একটি ইলেকট্রনিক দোকানে কাজ করেন, বাবা একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। রবিবার তাঁরা কাজে ছিলেন। বাড়িতে ছিলেন শিশুটির দাদু, দিদা ও এক মহিলা পরিচারিকা, যিনি নিয়মিতই মেয়েটির দেখভাল করতেন।

কিন্তু তাঁদের সামনেই এমন ঘটনা কীভাবে ঘটল? আর কেনই বা শিশুর শরীরে একাধিক আঘাতের চিহ্ন? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে পুলিশ ইতিমধ্যেই তিনজনকে আটক করেছে। চলছে জিজ্ঞাসাবাদ।

পুলিশের প্রাথমিক অনুমান, এটি কোনও দুর্ঘটনা নয়—শিশুটির মৃত্যুর নেপথ্যে অন্য কারণ থাকতে পারে। আজ, সোমবার ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি আরও স্পষ্ট হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একরত্তি মেয়েটিকে ঘিরে এমন মর্মান্তিক রহস্যে স্তব্ধ কদমতলা। সকলের মুখে একটাই প্রশ্ন—এই নিষ্ঠুরতার পেছনে সত্যিই কে?


```