Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কলকাতায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: ১৭ তারিখ পুজোর মঞ্চ থেকেই ১২ পরিবারকে ক্ষতিপূরণ দেবেন মমতা

কলকাতায় ১২ জনের মৃত্যু হয়েছিল পুজোর মুখে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে। জল জমে যাওয়ায় একাধিক জায়গায় বিদ্যুতের খোলা তারে পা দিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁদের। 

কলকাতায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: ১৭ তারিখ পুজোর মঞ্চ থেকেই ১২ পরিবারকে ক্ষতিপূরণ দেবেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 15 October 2025 14:08

দ্য ওয়াল ব্যুরো: পুজোর মুখে কলকাতায় অতিবৃষ্টিতে  বিদ্যুৎস্পৃষ্টে মৃত (Death due to electrocution) ১২ জনের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঠিক হয়েছে, আগামী ১৭ অক্টোবর, বিকেল ৫টায়, কলকাতায় কালীপুজোর উদ্বোধন মঞ্চ থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দেওয়া হবে দু’লক্ষ টাকা করে রাজ্য সরকারের ক্ষতিপূরণ (Compensation)। সেই সঙ্গে থাকছে কর্মসংস্থানের আশ্বাসও।

বুধবার উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। পাশাপাশি, তাঁদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরিও দেওয়া হচ্ছে। ওই বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী বলেন, "কলকাতায় ফিরে জমা জলে মৃত পরিবারগুলির হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে।"

কলকাতায় ১২ জনের মৃত্যু হয়েছিল পুজোর মুখে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে। জল জমে যাওয়ায় একাধিক জায়গায় বিদ্যুতের খোলা তারে পা দিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁদের। মুখ্যমন্ত্রী সেই সময়েই স্পষ্ট ভাষায় দায় চাপিয়েছিলেন ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন (CESC)-এর উপর। তিনি বলেছিলেন, ‘‘এই গাফিলতি একান্তই সিইএসসি-র। তাই ক্ষতিপূরণ দিক ওরাই।’’

সে সময় মুখ্যমন্ত্রী এও বলেন, সিইএসসি যদি মৃতদের পরিবারকে চাকরি না দেয়, তবে সেই দায়িত্ব নেবে রাজ্য সরকার। কী ধরনের চাকরি মিলতে পারে, তাও খোলাখুলি বলেছিলেন মমতা, ‘‘হোমগার্ড বা সিভিক পুলিশের মতো কাজ দেওয়া হবে।’’

পাশাপাশি, তিনি সংস্থার প্রধান সঞ্জীব গোয়েঙ্কার উদ্দেশে ‘অনুরোধ’ রেখেছেন— ‘‘কম করে কম মৃত পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে যেন দেওয়া হয়।’’ সেই সঙ্গে রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে দুই লক্ষ টাকা করে সরাসরি ক্ষতিপূরণ।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল যাঁদের, তাঁদের পরিবারের হাতে এই সহানুভূতির সুরে ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাস আপাতত কিছুটা হলেও তাঁদের ভাঙা সংসারে মনোবল বাড়াবে বলেই মত প্রশাসনের।


```