Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

শুরু হয়ে গেল বাবুঘাটে বিসর্জনের আচার, দশমীর বেলায় বৃষ্টি মাথায় মা পাড়ি দিলেন কৈলাশে

‘মা আসছে’ আবেগের পরশ গায়ে মাখতে মাখতেই কখন যেন দশমীর ক্ষণ চুপিচুপি এসে উপস্থিত।

শুরু হয়ে গেল বাবুঘাটে বিসর্জনের আচার, দশমীর বেলায় বৃষ্টি মাথায় মা পাড়ি দিলেন কৈলাশে

নিয়ম মেনে বাবুঘাটে শুরু মৃণ্ময়ী মায়ের বিদায়ের আচার পালন

পৃথা ঘোষ

শেষ আপডেট: 2 October 2025 12:44

দ্য ওয়াল ব্যুরো: ‘মা আসছে’ আবেগের পরশ গায়ে মাখতে মাখতেই কখন যেন দশমীর ক্ষণ চুপিচুপি এসে উপস্থিত। মা এবারের মতো মর্ত্য ছেড়ে পাড়ি দিচ্ছেন কৈলাশের পথে। নিয়ম মেনে বাবুঘাটে শুরু হয়ে গেল মৃণ্ময়ী মায়ের বিদায়ের আচার পালন।

আলিপুর আবহাওয়া দফতরের জারি করা পূর্বাভাস অনুযায়ী সকাল থেকেই আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা। বেলা বাড়তে না বাড়তেই নামল বৃষ্টি। মাকে এভাবেই বিদায় জানাচ্ছে মর্ত্য।

বৃষ্টি নামার আগের ক্ষণ থেকেই বাবুঘাট সেজে উঠল দশমীর চেনা ছন্দে। ঘাটে লোকের ভিড়। প্রথা মেনে মায়ের মূর্তি নিয়ে গঙ্গার দিকে এগিয়ে চলেছেন মানুষ। শুরু হয়ে গেল বিদায়ের পালা।

সারাদিন কলকাতার বিভিন্ন ঘাটে দেখা যাবে এই দৃশ্য। আস্তে আস্তে বাড়বে ভিড়। বৃষ্টি উপেক্ষা করেই যে বাঙালি চষে বেড়িয়েছে কলকাতা, সেই বঙ্গসন্তানরা এসে উপস্থিত হবেন গঙ্গাতীরে।

চলবে সধবাদের সিঁদুরখেলা, রাঙা হবে গাল-সিঁথি। এবছরের মতো মাকে বিদায় জানিয়ে ফিরে যাবে আবার আরও একটা বছরের অপেক্ষায়। শুরু হবে দিনগোনা। পরের বছর যেন মা কবে আসছে – মুখে মুখে চলবে সেই আলোচনা। ন্যাপথালিন মুড়ে আগামী পুজোর আবেগকে আবার সাজিয়ে রাখবে বাঙালি।


```