Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পড়ুয়া স্বার্থে বড় সিদ্ধান্ত সিইউ-র, ডেডলাইন পেরোলেও গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করার শেষ সুযোগ

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, এই ছাড় চূড়ান্ত। ভবিষ্যতে আর এমন সুযোগ দেওয়া হবে না। ফলে যাঁরা এখনও কোর্স অসম্পূর্ণ রেখে আছেন, তাঁদের জন্য এটাই শেষ রাস্তা। 

পড়ুয়া স্বার্থে বড় সিদ্ধান্ত সিইউ-র, ডেডলাইন পেরোলেও গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করার শেষ সুযোগ

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 18 December 2025 13:05

দ্য ওয়াল ব্যুরো: সময় ফুরিয়েছে বহু আগেই। নিয়ম অনুযায়ী আর স্নাতক ডিগ্রি পাওয়ার কথা ছিল না। তবু পড়ুয়াদের জন্য ফের একবার দরজা খুলে দিল কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও শেষবারের মতো গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত (last chance to complete graduation) নিল সিইউ কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, Choice Based Credit System (CBCS) চালু হওয়ার পর নিয়ম ছিল—তিন বছরের স্নাতক কোর্স সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে শেষ করতে হবে। কিন্তু করোনা পর্ব, পরীক্ষা স্থগিত, স্বাস্থ্যজনিত সমস্যা ও নানা প্রশাসনিক জটিলতায় বহু পড়ুয়া সেই সময়ের মধ্যে সমস্ত সেমেস্টার পাশ করতে পারেননি। ফলে কার্যত বাতিল হয়ে যাচ্ছিল তাঁদের ডিগ্রি।

 

এই পরিস্থিতিতেই বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত, ২০১৭ থেকে ২০২০ ব্যাচের সেই সব ছাত্রছাত্রী, যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে কোর্স শেষ করতে পারেননি, তাঁরা ২০২৬ সালে একবারের জন্য পরীক্ষায় বসার সুযোগ পাবেন। সফল হলে তবেই মিলবে স্নাতক ডিগ্রি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, এই ছাড় চূড়ান্ত। ভবিষ্যতে আর এমন সুযোগ দেওয়া হবে না। ফলে যাঁরা এখনও কোর্স অসম্পূর্ণ রেখে আছেন, তাঁদের জন্য এটাই শেষ রাস্তা। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করে পরীক্ষায় বসতে হবে।

এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন বহু পড়ুয়া ও অভিভাবক। তাঁদের মতে, ‘‘ডিগ্রি না থাকায় চাকরি বা উচ্চশিক্ষার দরজা বন্ধ হয়ে যাচ্ছিল। এই সুযোগ অনেকের জীবন ফের গুছিয়ে নেওয়ার রাস্তা খুলে দিল।’’

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানানো হয়েছে, পরীক্ষার সময়সূচি, আবেদনপত্র ও প্রয়োজনীয় নির্দেশিকা খুব শিগগিরই সিইউ-র ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যোগ্য পড়ুয়াদের নিয়ম মেনে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।


```