Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

বিচারে গতি আনতে সাক্ষী বাছাই নিয়ে সিপির নয়া গাইড লাইন

লালবাজার সুত্রের খবর, বিচারে গতি আনতে গত বৃহস্পতিবার সাক্ষী বাছাই নিয়ে সিপির তরফে নয়া গাইড লাইন প্রকাশ করা হয়েছে।

বিচারে গতি আনতে সাক্ষী বাছাই নিয়ে সিপির নয়া গাইড লাইন

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 26 April 2025 17:07

দ্য ওয়াল ব্যুরো: বিচারে গতি আনতে (speed up the trial) সাক্ষী বাছাই নিয়ে নয়া গাইড লাইন (new guidelines) তৈরি করেছেন কলকাতার পুলিশ কমিশনার (CP) মনোজ ভার্মা। যা নিয়ে বাহিনীর মধ্যেই তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

লালবাজার সূত্রের খবর, সাম্প্রতিক অতীতে বিচার শেষ না হওয়ায় একাধিক মামলায় মূল অভিযুক্তরা জামিন পেয়ে গিয়েছেন। তাই চার্জশিটে অপ্রয়োজনীয় সাক্ষীকে না রাখার পরামর্শ দেওয়া হয়েছে নয়া গাইডলাইনে।

অপর আর একটি অংশের মতে, সাক্ষী সংখ্যা কম রাখলে বিচার প্রক্রিয়া হয়তো দ্রুত শেষ হবে ঠিকই কিন্তু সাক্ষী বিরূপ হয়ে গেলে বা কোনওভাবে সাক্ষী মারা গেলে মামলার ভবিষ্যত প্রশ্নের মুখে পড়তে পারে।

সংশ্লিষ্ট মহলের মতে, আদালতের দীর্ঘসূত্রতার জেরেই বহু মামলা বছরের পর বছর ধরে চলছে। কমবেশি সব আদালতে জমেছে মামলার পাহাড়। এরই সুযোগ নিচ্ছেন একদল অপরাধী আর অসাধু আইনজীবী। বহু সময় মামলার শুনানি ভেস্তে দেওয়া হচ্ছে। আর এভাবে সময় নষ্টর পর উচ্চ আদালত থেকে জামিন আদায় করে নিচ্ছে অভিযুক্তরা।

লালবাজার সুত্রের খবর, তাই বিচারে গতি আনতে গত বৃহস্পতিবার সাক্ষী বাছাই নিয়ে সিপির তরফে নয়া গাইড লাইন প্রকাশ করা হয়েছে। যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, চার্জশিটে অপ্রয়োজনীয় সাক্ষী রেখে তালিকা দীর্ঘায়িত করার রাখার প্রয়োজন নেই। চার্জশিট পেশের আগে এ ব্যাপারে ঊর্ধ্বতন অফিসারকে দেখিয়ে নিতে হবে।


```