Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে বামেদের এসএসসি ভবন ঘেরাও, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

করুণাময়ী বাসস্ট্যান্ডের কাছে পুলিশ মিছিল আটকে দেয়।

যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে বামেদের এসএসসি ভবন ঘেরাও, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি

শেষ আপডেট: 27 April 2024 15:13

দ্য ওয়াল ব্যুরো: যোগ্যদের চাকরি ফেরাতে হবে, এই দাবিতে শনিবার এসএসসি ভবন ঘেরাও করল বাম ছাত্র-যুবরাও। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে মিছিলে তুলকালাম কাণ্ড। করুণাময়ী বাসস্ট্যান্ডের কাছে পুলিশ মিছিল আটকে দেয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বামদের ছাত্র সংগঠন। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। 

শনিবার দুপুরে বাম ছাত্র-শিক্ষক সংগঠনের এসএসসি ভবন অভিযানে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়দের নেতৃত্বে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা। বেশ কয়েকজন আন্দোলনকারীকে পুলিশ আটক করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে থাকে। 

কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের রায়ে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। এরপর থেকেই যোগ্য চাকরিহারারা প্রতিবাদে শামিল হন। যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে চলছে জোর চাপানউতোর। আদালতের রায়ের পর যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়াতে শাসক-বিরোধী উভয় পক্ষই একে অপরের উপর দায় চাপাতে শুরু করেছে। আর এই দাবিকে সামনে রেখেই শনিবার এসএসসি ভবন অভিযানের ডাক দেয় বাম ছাত্র-শিক্ষক সংগঠন।

করুণাময়ী থেকে মিছিল এগোতেই আন্দোলনকারীদের পথ আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে বাম কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, এসএফআই-র একাধিক রাজ্য নেতৃত্বের সঙ্গে পুলিশের বচসা বাঁধে। এরইমধ্যে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। পরিস্থিতি তখন আরও উত্তপ্ত হয়ে ওঠে। দ্রুত তাঁদের না ছাড়লে আন্দোলনের দাপট আরও বাড়বে বলে সুর চড়াতে থাকেন বামেরা। 


```