Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

বিষয়টি সত্যিই চিন্তার! বেআইনি অস্ত্র পাচারের ইস্যুতে বললেন সিপি মনোজ ভার্মা, দিলেন আশ্বাসও

মহালয়া হয়ে গেছে। চলতি সপ্তাহের শেষ থেকেই পুরোপুরি পুজোর আমেজে ঢুকে যাবে বাঙালি তথা রাজ্যবাসী। তার আগে পরপর অস্ত্র উদ্ধার এবং গুলি চলার ঘটনা যে সত্যিই উদ্বেগজনক তা স্বীকার করে নিয়েছেন সিপি।

বিষয়টি সত্যিই চিন্তার! বেআইনি অস্ত্র পাচারের ইস্যুতে বললেন সিপি মনোজ ভার্মা, দিলেন আশ্বাসও

মনোজ ভার্মা

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 22 September 2025 16:05

দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েক সপ্তাহে কলকাতা (Kolkata) সহ একাধিক জেলায় গুলি চলার ঘটনা ঘটেছে। হয়েছে মৃত্যুও। অনেক ক্ষেত্রেই দেখা গেছে, বেআইনি অস্ত্র পাচারের (Illegal Weapons) ইস্যু। ইতিমধ্যে বহু জায়গায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারও করেছে পুলিশ (Police)। তবে উৎসব মরশুমে বিষয়টি যে চিন্তার তা মেনে নিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা (CP Manoj Verma)। যদিও তিনি আশ্বাস দিয়েছেন যে, ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হবেও।

মহালয়া হয়ে গেছে। চলতি সপ্তাহের শেষ থেকেই পুরোপুরি পুজোর আমেজে ঢুকে যাবে বাঙালি তথা রাজ্যবাসী। তার আগে পরপর অস্ত্র উদ্ধার এবং গুলি চলার ঘটনা যে সত্যিই উদ্বেগজনক তা স্বীকার করে নিয়েছেন সিপি। সংবাদমাধ্যমে তিনি এদিন বলেন - উৎসবে মরশুমে বিষয়টি সত্যিই চিন্তার তবে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের বিভিন্ন টিম এই ইস্যুতে কাজ করছে। ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

মনোজ ভার্মার কথায়, এর আগেও কলকাতা পুলিশের এসটিএফ (STF), ডিটেকটিভ বিভাগ (Detective Dept) নানা কাজ করেছে। এখনও বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে এবং অস্ত্র উদ্ধারও হয়েছে। সোমবারও এমন এক ঘটনায় যে অস্ত্র উদ্ধার হয়েছে তা বেআইনি বলেই সন্দেহ। রাজ্যের বাইরে যেমন বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার অস্ত্র কারখানা বা দোকান থেকে যারা অস্ত্র কিনে ঢুকছে বা পাচার চক্রে জড়িত তাদের অনেককে পাকড়াও করা হয়েছে। বরঞ্চ এই বছর গ্রেফতারির সংখ্যা বেশি বলেই দাবি করেছেন কলকাতার পুলিশ কমিশনার।

অনেক কাজ হলেও অস্ত্র পাচারের ঘটনা পুরোপুরি বন্ধ করা যায়নি। তবে এক্ষেত্রে সিপির আশ্বাস, দ্রুত কীভাবে বিষয়টি নিয়ন্ত্রণে আনা যায় তার জন্য সর্বদা কাজ করছে কলকাতা এবং রাজ্য পুলিশের অনেক ইউনিট। পুজোর মরশুমে যাতে এমন কোনও ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে তৎপর তাঁরা। পাশাপাশি সিপি এও জানিয়েছেন, মানুষের নিরাপত্তার কথা ভেবে চলতি বছর পুজোর দিনগুলিতে পুলিশের সংখ্যাও বাড়ানো হচ্ছে রাস্তায়।

প্রসঙ্গত মহালয়ার দিনই কলকাতায় গুলি চলার ঘটনা ঘটে। হেলমেট-রেনকোট পরে জিমে ঢুকে পর পর গুলি চালায় দুষ্কৃতীরা। নিশানায় ছিলেন জিমের মালিক। চারু মার্কেটের ঘটনা আতঙ্ক ছড়িয়েছে।

ঘটনাস্থল থেকে গুলি দু'টি খোল উদ্ধার হয়েছে। দুষ্কৃতীদের পরিচয় জানা যায়নি। কী কারণে এই ঘটনা তাও বুঝতে পারছেন না জিমেরই কর্মীরা। চারু মার্কেট থানার আধিকারিক জানিয়েছেন, দুষ্কৃতীদের উদ্দেশ্য ও ঘটনা সংক্রান্ত বিস্তারিত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। জিমের ভিতরে ও বাইরে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন আধিকারিকরা।


```