ইতিমধ্যে এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে তিনজন এবং পরে একজন নিরাপত্তাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সিপি মনোজ ভার্মা
শেষ আপডেট: 1 July 2025 13:29
দ্য ওয়াল ব্যুরো: কসবা ল কলেজে (Kasba Law College) গণধর্ষণের ঘটনার ৬ দিন হয়ে গেছে। ইতিমধ্যে এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে তিনজন এবং পরে একজন নিরাপত্তাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু আদতে এদের কারও শাস্তি হবে কিনা, সে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের একাংশ। যদিও কলকাতা পুলিশ কমিশনার (Kolkata Police CP) আশ্বস্ত করেছেন, দোষ প্রমাণ হলে অভিযুক্তদের কঠোরতম শাস্তি হবে।
সিপি মনোজ ভার্মা (CP Manoj Verma) এদিন সংবাদমাধ্যমে জানান, ''যে ঘটনা ঘটেছে সেটি খুবই সেন্সিটিভ। তদন্ত চলছে। আমাদের কাছে ইতিমধ্যে একাধিক তথ্য এসেছে, প্রমাণ জোগাড় করেছি। যা যা অ্যাকশন নেওয়ার দরকার তা নেওয়া হচ্ছে। দোষ প্রমাণিত হলে কড়া শাস্তি দেওয়া হবে।'' পাশাপাশি তিনি আরও জানান, সমস্ত তথ্য যাচাই করে তদন্ত চলছে। এখনই সব সংবাদমাধ্যমে বলা যাবে না। তবে সিপি আশ্বাস দিয়েছেন, দোষীরা কড়া শাস্তি পাবে।
এদিকে তিনি আরও একটি বিষয়ে সতর্ক হতে বলেছেন সাধারণ মানুষকে। সিপি জানান, সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ কসবা ল কলেজের নির্যাতিতার নাম-পরিচয় প্রকাশের চেষ্টা করছেন। এটা ঠিক নয়। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের গাইডলাইন রয়েছে যাতে নির্যাতিতার পরিচয় কোনও ভাবে প্রকাশ না করা হয়। সেটা মেনে চলতে হবে।
বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতেও বার্তা দেওয়া হয়েছে। স্পষ্ট বলা হয়েছে, এই ধরনের কাজে জড়িত যে কারও বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণকে দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে, যে তারা যেন এমন কোনও তথ্য শেয়ার না করে যা ভুক্তভোগীর পরিচয় শনাক্ত করতে পারে।
Advisory Regarding Victim Identity Protection – Kasba Case
It has come to notice that certain individuals are attempting to disclose the identity of the victim in the Kasba case through the circulation of confidential documents or by other means. This is a serious violation of…— Kolkata Police (@KolkataPolice) July 1, 2025