Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার গ্রেফতার ঠিকাদার

হোটেলের ভিতরে যেখানে কাজ চলছিল, সেখান থেকেই আগুন ছড়িয়েছে বলে অনুমান পুলিশ এবং দমকলের। কলকাতা পুলিশের ১১ জনের তদন্তকারী দল বিষয়টি খতিয়ে দেখছে। তারাই বৃহস্পতিবার রাতে খুরশিদকে গ্রেফতার করে। এই নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল তিন।

বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার গ্রেফতার ঠিকাদার

ঋতুরাজ হোটেল

শেষ আপডেট: 2 May 2025 13:06

দ্য ওয়াল ব্যুরো: বড়বাজারের অগ্নিকাণ্ডের (Burrabazar Fire) ঘটনায় আগেই হোটেলের মালিক আকাশ চাওলা এবং ম‍্যানেজার গৌরব কাপুরকে গ্রেফতার (Arrest) করা হয়েছিল। এবার গ্রেফতার করা হয়েছে ওই হোটেলের (Rituraj Hotel) ভিতরের কাজের বরাত পাওয়া ঠিকাদার খুরশিদ আলমকে। 

বৃহস্পতিবার সকালে ঋতুরাজ হোটেলের মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছিল। বুধবার রাতের অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযোগ দায়ের করে দমকল। পাশাপাশি, পুলিশও সুয়ো মোটো অভিযোগ দায়ের করে। সেই দুই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়।

হোটেলের ম্যানেজার গৌরবকে বুধবারই জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বৃহস্পতিবার হোটেল পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। দমকল মন্ত্রী সুজিত বসু এবং পুলিশ কমিশনার মনোজ ভার্মাও সঙ্গে ছিলেন। পরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ঘটনাস্থলে যান।

অগ্নিকাণ্ডে মৃত ১৪ জনের মধ‍্যে ১২ জনের পরিচয় জানা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁরা প্রায় সকলেই অন্য রাজ্যের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ছ'তলা ওই হোটেলের ছাদে এবং ছাদের কাছে পড়ে ছিল দু'টি দেহ। এ ছাড়া, দোতলা থেকে তিন তলায় ওঠার সিঁড়িতে ছিল এক জনের দেহ। বাকি ১০টি দেহ পাওয়া যায় হোটেলের বিভিন্ন ঘর থেকে।

হোটেলের ভিতরে যেখানে কাজ চলছিল, সেখান থেকেই আগুন ছড়িয়েছে বলে অনুমান পুলিশ এবং দমকলের। কলকাতা পুলিশের ১১ জনের তদন্তকারী দল বিষয়টি খতিয়ে দেখছে। তারাই বৃহস্পতিবার রাতে খুরশিদকে গ্রেফতার করে। এই নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল তিন।


```