Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

Comic Con Kolkata: প্রথমবার চূড়ান্ত সাফল্যের পর কলকাতায় ফের কমিক কন! কবে, কোথায়?

প্রথম সংস্করণের সাফল্যের পর ফের কলকাতায় ফিরছে কমিক কন। কবে, কোথায় হবে এই পপ কালচার উৎসব, টিকিটই বা মিলবে কোথায়, জেনে নিন।

Comic Con Kolkata: প্রথমবার চূড়ান্ত সাফল্যের পর কলকাতায় ফের কমিক কন! কবে, কোথায়?

কলকাতা কমিক কন ২০২৫

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 14 January 2026 14:04

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার পপ কালচার প্রেমীদের জন্য সুখবর। চলতি বছর ফের শহরে ফিরছে কলকাতা কমিক কন (Kolkata Comic Con)। সফল প্রথম সংস্করণের পর, এবছর ১১ ও ১২ এপ্রিল বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে (Biswa Bangla Convention Centre) বসতে চলেছে ফ্যানডম উৎসব। আয়োজনে মারুতি সুজুকি অ্যারেনা (Maruti Suzuki Arena), পাওয়ার্ড বাই ক্রাঞ্চিরোল (Crunchyroll)। টিকিট মিলছে একমাত্র ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো (District by Zomato) অ্যাপে।

১৩তম সংস্করণে পা রাখতে চলা কমিক কন ইন্ডিয়া (Comic Con India) ইতিমধ্যেই নিজেকে দেশের সবচেয়ে বড় পপ কালচার প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করেছে। গত বছর কলকাতায় প্রথমবারের আয়োজনেই ৩০ হাজারের বেশি অনুরাগীর উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। কমিকস, অ্যানিমে, গল্প বলার ঐতিহ্যের সঙ্গে শহরের দীর্ঘ দিনের যোগ যে আজও অটুট, তা সেদিন স্পষ্ট হয়ে গিয়েছিল।

নডউইন গেমিং (NODWIN Gaming)-এর কো-ফাউন্ডার ও এমডি অক্ষত রাঠি (Akshat Rathee) বলছেন, কলকাতা শুধু পপ কালচার উপভোগ করে না, পপ কালচারে বাঁচে। তাঁর কথায়, “একমাত্র এই শহরেই দেখা যায় ‘বংপুল’ (Bongpool) আর বাঙালি বর সাজে স্পাইডার-ম্যান। আবোল তাবোল (Abol Tabol), ফেলুদা (Feluda), গুপী গাইন বাঘা বাইন (Goopy Gyne Bagha Byne) যাঁদের শৈশব, তাঁরাই আজ সুপারহিরো, অ্যানিমে, মাঙ্গা আর গেমিংকে আপন করে নিয়েছেন। কলকাতায় কমিক কন কোনও বাইরের ইভেন্ট নয়-এটা একরকম ঘরের সংস্কৃতি।”

এনিয়ে উচ্ছ্বসিত কমিক কন ইন্ডিয়ার সিইও শেফালি জনসন (Shefali Johnson)। তাঁর বক্তব্য, গল্প, সাহিত্য, সিনেমা আর শিল্পকলার শহরে পপ কালচার স্বাভাবিক ভাবেই জায়গা করে নেয়। কলকাতার কসপ্লে কমিউনিটি (Cosplay Community), চরিত্রপ্রেম আর ফ্যানডমের উন্মাদনাই প্রমাণ করেছে-এই শহর কমিক কন যাত্রার অবিচ্ছেদ্য অঙ্গ।

কলকাতায় এ নিয়ে উন্মাদনা প্রবল। কসপ্লে ও ফ্যান গ্রুপগুলির নিয়মিত মিট-আপ, ওয়ার্কশপ আর ফটোশুট চলঠে। তারাই জানাচ্ছে, এবারের কমিক কন স্থানীয় প্রতিভাদের জন্য বড় সুযোগ। ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ অফ কসপ্লের (Indian Championship of Cosplay) জাতীয় ফাইনালে যাওয়ার মঞ্চ যেমন মিলবে, তেমনই শিল্পী ও ইন্ডাস্ট্রি পেশাদারদের সঙ্গে যোগাযোগের দরজাও খুলবে।

কমিকস থেকে অ্যানিমে-মাঙ্গা, দেশ-বিদেশের ক্রিয়েটরের সঙ্গে সাক্ষাৎ, এক্সক্লুসিভ মার্চেন্ডাইজ- সবই থাকবে এই দুই দিনের উৎসবে। সঙ্গে হাই-এনার্জি গেমিং জোন, ইন্টার‌্যাকটিভ প্যানেল আলোচনা, লাইভ পারফরম্যান্স, স্ট্যান্ড-আপ কমেডি, সঙ্গীত-সব মিলিয়ে যুবপ্রজন্মের জন্য জমজমাট পপ কালচার সেলিব্রেশন।


```