Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

গঙ্গাসাগর নিয়ে সতর্ক মুখ্যমন্ত্রী, আরও বেশি ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করতে বললেন

রাজ্যের মোট ১৭টি দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এদিন বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গঙ্গাসাগর নিয়ে সতর্ক মুখ্যমন্ত্রী, আরও বেশি ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করতে বললেন

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 17 December 2024 18:48

দ্য ওয়াল ব্যুরো: গঙ্গাসাগর মেলার আর বেশিদিন বাকি নেই। তার আগে মঙ্গলবার নবান্ন সভাঘরে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা আয়োজনের জন্য সর্বস্তরের প্রস্তুতি কেমন চলছে সেটাই জানলেন তিনি। পাশাপাশি, প্রস্তুতির জন্য আর কী কী করতে হবে তাও বললেন মুখ্যমন্ত্রী। 

রাজ্যের মোট ১৭টি দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এদিন বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকেই তিনি জানান, এবার ২ হাজার ২৫০টি সরকারি বাস, ২৫০টি বেসরকারি বাস, ৯টি বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ এবং ২১টি জেটি ব্যবহার করা হবে। তিনি এও জানান, সব যানের জিপিএস ট্র্যাকিং সুবিধা থাকবে। একই সঙ্গে স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থা থাকবে যা করা হবে ইসরোর সাহায্যে। যাতে ইন্টারনেট না থাকলেও সমস্যা না নয়। আর গঙ্গাসাগরের মেগা কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটর করা হবে।  

এছাড়া সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে সঠিকভাবে ট্র্যাফিক ব্যবস্থার জন্য ১৬টি বাফার জোন করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। গাড়ির গতি নিয়ন্ত্রণে গাড়িগুলি স্পিড ক্যালিব্রেটর বসানো হচ্ছে। পাশাপাশি অন্যান্যবারের মতো সাগরে বাসগুলিতে 'সাগর বন্ধু' থাকবে। মেলা এলাকায় ১ হাজার ১৫০টি সিসিটিভিও বসানো হচ্ছে।

অন্যদিকে, গঙ্গাসাগর নিয়ে বেশি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রত্যক্ষভাবে কাউকে নিশানা না করলেও বলেন, গঙ্গাসাগর অঞ্চলে কিছু স্পর্শকাতর এলাকা রয়েছে। বেশি ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করে সেই এলাকাগুলিতে বেশি খেয়াল রাখতে হবে। যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাঁর আশঙ্কা, এমন শক্তি আছে যারা গঙ্গাসাগর মেলা বানচাল করার চেষ্টা করতে পারে।

বাংলাদেশ ইস্যুতে এপার বাংলা উত্তাল। এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশে ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী আটকে রয়েছেন। তাঁরা খুব তাড়াতাড়ি ফিরে আসবেন বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

মুড়িগঙ্গার সেতু তৈরির জন্য ডিপিআর করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই কাজ শেষ করতে চার বছর সময় লাগবে এবং সরকারিভাবে ১ হাজার ৫০০ কোটি টাকা খরচ হবে জানান তিনি। মমতার কথায়, এই সেতুর কাজ হয়ে গেলে তীর্থযাত্রী থেকে শুরু করে স্থানীয়দের সারা বছর সুবিধা হবে। এই সেতু ৫ কিমি লম্বা এবং চার লেনের। এই সেতুর নাম হবে গঙ্গাসাগর সেতু বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আগেই জানা গেছিল, গতবারের যে পরিমাণ বাস, ভেসেল, লঞ্চের ব্যবস্থা ছিল, এবার সে তুলনায় ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের জন্য সংখ্যাটা বাড়ানো হচ্ছে। তাছাড়া হাওড়া, বাবুঘাট ও ধর্মতলা থেকে একটি টিকিটেই সাগরের কচুবেড়িয়াতে পৌঁছে যেতে পারবেন পুণ্যার্থীরা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভেসেল ধরার জন্য আর টিকিট কাটতে হবে না পুণ্যার্থীদের।


```