Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

হালতুতে ক্লাব ভাঙচুর, প্রতিবাদী দম্পতিকে মার! অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা

আক্রান্ত মহিলার অভিযোগ, 'আমার স্বামী ওদের গিয়ে শুধু জিজ্ঞেস করেছিল কেন ক্লাব ভাঙচুর করছে! কোনও উত্তর না দিয়ে আমার স্বামীর উপরে চড়াও হয় তারা। মারধর করা হয়।'

হালতুতে ক্লাব ভাঙচুর, প্রতিবাদী দম্পতিকে মার! অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা

জখম দম্পতি

শেষ আপডেট: 3 November 2024 15:33

দ্য ওয়াল ব্যুরো: কসবা থানার হালতুতে ক্লাব ভাঙচুর। তারই প্রতিবাদ করায় রাস্তাতেই দম্পতিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। গোটা ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন। জানা যাচ্ছে ওই প্রতিবাদী দম্পতির চোখ ক্ষতিগ্রস্ত হয়েছ।

আহতদের অভিযোগের আঙুল ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীদের দিকে। তাঁরা বলছেন যে ক্লাবে ভাঙচুর করা হয়েছিল, সেখানে কালীপুজোর উদ্বোধন করেছিলেন ১০৮ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। সেই কারণে এলাকার বাসিন্দাদের উপর লিপিকা মান্নার অনুগামীদের রাগ ছিল। যদিও এ ব্যাপারে এখনও কাউন্সিলর লিপিকা মান্নার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

শনিবার রাতে একটি অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন ওই দম্পতি। দেখতে পান, পাড়ার ক্লাবের পুজোয় ভাঙচুর করা হচ্ছে। সঙ্গে সঙ্গে বাধা দেওয়ার চেষ্টা করলে কথা কাটাকাটি, বচসা শুরু হয়।

আক্রান্ত মহিলার অভিযোগ, 'আমার স্বামী ওদের গিয়ে শুধু জিজ্ঞেস করেছিল কেন ক্লাব ভাঙচুর করছে! কোনও উত্তর না দিয়ে আমার স্বামীর উপরে চড়াও হয় তারা। মারধর করা হয়। চোখ দুটো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাকেও হেনস্থা করা হয়েছে। আমারও আঘাত লেগেছে এক চোখে।'

আহত দম্পতির সঙ্গে আরও কয়েক জন ছিলেন। বাধা দিতে গেলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ উঠছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন।

গোটা ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন ওই দম্পতি। তাঁদের প্রশ্ন, 'অভিযোগ দায়ের করা হলেও এখনও কেন কাউকে গ্রেফতার করা হয়নি?' 

প্রসঙ্গত, অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় শনিবার রাতে বাঘাযতীনের ক্লাবেও তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ, ৫০ জনেরও বেশি দুষ্কৃতী ক্লাবে লাঠি ও রড নিয়ে হামলা চালায়। 

ভাঙচুরে বাধা দেওয়ায় ক্লাব সদস্যদের মারধর করা হয়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় সমস্ত আসবাবপত্রও। ঘটনায় কয়েকজন ক্লাব সদস্য গুরুতর আহত হন।


```