Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বরানগরে তাপস রায়ের কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, মুখোমুখি বিজেপি-তৃণমূল সংঘর্ষ

বরানগরে তাপস রায়ের কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, মুখোমুখি বিজেপি-তৃণমূল সংঘর্ষ

বরানগরে ধুন্ধুমার।

শেষ আপডেট: 20 March 2025 18:52

দ্য ওয়াল ব্যুরো: বুধবার বারুইপুরে মিছিল করতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। তার প্রতিবাদে আজ, বৃহস্পতিবার রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ-মিছিলের কর্মসূচির আয়োজন করে বিজেপি। বরানগরে তাপস রায়ের সেই কর্মসূচি ঘিরেই বেঁধে যায় ধুন্ধুমার। মুখোমুখি সংঘর্ষে জড়ায় বিজেপি-তৃণমূল। 

আজ সকালেই বারুইপুরের ঘটনা নিয়ে উত্তাল হয় বিধানসভাও। ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে ২ নম্বর গেটের সামনে বসে বিক্ষোভ দেখান তাঁরা। দেখানো হয় কালো পতাকাও। ছিলেন শংকর ঘোষ-সহ অন্যান্য বিধায়করা। 

বুধবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় ঢুকতে গিয়ে বাধার মুখে পড়েন শুভেন্দু অধিকারী-সহ বিধায়করা। কনভয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তৃণমূলের মহিলা বাহিনী তাঁদের বাধা দেয়। 

অভিযোগ ছিল, সেখানে যাঁরা জমায়েত করেছিলেন, তাঁদের হাতে মোটা মোটা বাটাম, লোহার রড, সদ্য কাটা বাঁশ, পাথর-ইট, জলের বোতলে লঙ্কা গুঁড়ো মেশানো ছিল। কনভয় এগোতেই লাঠি দিয়ে মারধর করা হয়। গাড়ির কাচ বন্ধ থাকায় বেঁচে যান বলে জানান শুভেন্দু। 

এরপরই বৃহস্পতিবার অর্থাৎ আজ বিধানসভার অধিবেশন শুরু হলে শঙ্কর ঘোষ-সহ বিধায়করা বারুইপুরের প্রসঙ্গ তোলেন। যা শুনে স্পিকার সাফ জানিয়ে দেন, 'এটা বিধানসভার বাইরের ঘটনা।' শুনেই ক্ষেপে যান তাঁরা। শুরু হয় স্লোগানিং। 

কক্ষে একদিকে যখন 'চেয়ার ছাড়ো স্পিকার' বলে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা, তখন অন্যদিকে শাসক দলের বিধায়করাও পাল্টা স্লোগান দিতে শুরু করেন। ৩৭ মিনিটে অধিবেশন থেকে ওয়াকআউট করে বিজেপি। 

এরপর সোজা বিধানসভা গেটের বাইরে চলে যান তাঁরা। সেখানে কালো পতাকা দেখানো হয়। চলে স্লোগানিং। পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হতে শুরু করে। ছিঁড়ে ফেলা হয় কাগজ। গেটের বাইরে বসে পড়েন তাঁরা। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বিধানসভার বাইরে বিক্ষোভে বৃহস্পতিবার অবশ্য দেখা যায়নি শুভেন্দু অধিকারীকে।


```