কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেও, তাতে কোনও সুরাহা মেলেনি রাজ্যের। উল্টে মামলাটি ফের হাইকোর্টেই পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

চিংড়িঘাটা মেট্রো (ফাইল ছবি)
শেষ আপডেট: 2 April 2026 21:12
দ্য ওয়াল ব্যুরো: চিংড়িঘাটা মেট্রো প্রকল্প (Chingrighata Metro Line Work) নিয়ে বহুদিনের জট অবশেষে খুলতে শুরু করেছে। সুপ্রিম কোর্ট (Supreme Work) তীব্র ভর্ৎসনা করার ৭২ ঘণ্টার মধ্যেই কলকাতা পুলিশ (Kolkata Police) মেট্রোকে কাজ শুরু করার অনুমতি দিল। যে কাজ আটকে ছিল মাত্র কয়েকশো বর্গমিটার জায়গার জন্য, তা এবার এগোতে চলেছে নতুন সময়সীমা মেনে। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইনের শেষ অংশে এই কাজটি অত্যন্ত জরুরি। রাজ্য বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2026) মিটলেই শুরু হবে কাজ।
চিংড়িঘাটায় কাজে শেষমেশ সবুজ সংকেত
কলকাতা ট্র্যাফিক পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ মে-র পর থেকে চিংড়িঘাটায় মেট্রোর (Chingrighata Metro) কাজ শুরু করতে পারে আরভিএনএল। প্রথম দফায় কয়েক দিনের ট্রাফিক ব্লকের অনুমতি দেওয়া হবে, পরে প্রয়োজন অনুযায়ী আরও দিন বরাদ্দ করা হবে। আরভিএনএল জানিয়েছে, বর্ষা শুরু হওয়ার আগেই তারা কাজ শেষ করতে চায়।
৩৬৬ মিটার লাইন জোড়া লাগলেই নিউ গড়িয়া-কলকাতা বিমানবন্দর (New Garia-Airport) অরেঞ্জ লাইনের কাজ সম্পূর্ণ হবে। চিংড়িঘাটা মোড়েই এই অংশটি আটকে ছিল।
সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পরে নড়েচড়ে বসল রাজ্য
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেও, তাতে কোনও সুরাহা মেলেনি রাজ্যের। উল্টে মামলাটি ফের হাইকোর্টেই পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ২৩ মার্চ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে মামলার শুনানি হয়। আদালত স্পষ্ট জানায়,
সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের আগের নির্দেশই বহাল রাখে, যেখানে রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জয়েন্ট কমিশনার (ট্রাফিক) এবং ডেপুটি কমিশনারকে এনওসি দিতে বলা হয়েছিল।
দীর্ঘদিনের টানাপড়েন
চিংড়িঘাটার মাত্র ৩১৬ বর্গমিটার এলাকাজুড়ে কাজের অনুমতি না মেলায় পুরো প্রকল্প থেমে ছিল। ওই মোড়ে মেট্রোর পিলার ও লাইন বসাতে হলে কিছুদিন বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে, এমনটাই জানিয়েছিল নির্মাণকারী সংস্থা ও মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু রাজ্য সরকার সেই অনুমতি দিচ্ছিল না বলেই অভিযোগ। বহু বৈঠক, হাইকোর্টের নির্দেশ, সবকিছু সত্ত্বেও সমস্যা কাটছিল না।
অবশেষে সুপ্রিম কোর্টের কড়া মন্তব্য ও নির্দেশের পর নড়েচড়ে বসেছে রাজ্য। বিজ্ঞপ্তি জারি করে অনুমতি দেওয়ায় এবার সম্ভবত বহু প্রতীক্ষিত চিংড়িঘাটা মেট্রোর কাজ ফের গতিতে ফিরবে।
নিউ গড়িয়া—বিমানবন্দর মেট্রো সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজারো যাত্রী এই লাইনের সুবিধা পাবেন। চিংড়িঘাটার ছোট একটি অবরোধই এতদিন বড় বাধা হয়ে ছিল। এবার আদালতের হস্তক্ষেপ ও নয়া অনুমতির ফলে কাজ ফের শুরু হওয়ায় প্রকল্পটি দ্রুত সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।