Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

চিংড়িঘাটা মেট্রো: সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর হাইকোর্টেই ফিরল মামলা, দ্রুত শুনানির আর্জি

সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ সাফ জানিয়ে দেয়, হাইকোর্টের নির্দেশে তারা হস্তক্ষেপ করবে না। এমনকি রাজ্যকে মামলাটি তুলে নেওয়ার পরামর্শও দেওয়া হয়। আদালত স্পষ্ট হুঁশিয়ারি দেয় - নিজে থেকে মামলা না সরালে তা খারিজ করে দেওয়া হবে।

চিংড়িঘাটা মেট্রো: সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর হাইকোর্টেই ফিরল মামলা, দ্রুত শুনানির আর্জি

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 25 March 2026 11:39

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আগে চিংড়িঘাটা মেট্রো প্রকল্প (Chingrighata Metro) নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার (Supreme Court Hearing) । কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেও, তাতে কোনও সুরাহা মেলেনি। উল্টে মামলাটি ফের হাইকোর্টেই পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ সাফ জানিয়ে দেয়, হাইকোর্টের নির্দেশে তারা হস্তক্ষেপ করবে না। এমনকি রাজ্যকে মামলাটি তুলে নেওয়ার পরামর্শও দেওয়া হয়। আদালত স্পষ্ট হুঁশিয়ারি দেয় - নিজে থেকে মামলা না সরালে তা খারিজ করে দেওয়া হবে।

শুনানির সময় বিচারপতিরা জনস্বার্থমূলক প্রকল্পে দেরি হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। ‘রাজনীতি’ এবং ‘গাফিলতি’র অভিযোগ তুলে রাজ্য সরকারকে কড়া ভাষায় ভর্ৎসনাও করা হয়।

এরপরই মামলাকারী পক্ষ দ্রুত শুনানির আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। সেই আবেদন গ্রহণ করে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সোমবারই এই মামলার শুনানি হবে।

চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে রাজ্যের অনুমোদন সংক্রান্ত জটিলতায়। মেট্রো রেল কর্তৃপক্ষের অভিযোগ, প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় কাজ এগোচ্ছে না।

এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট আগেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের বাকি কাজ শেষ করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ এড়াতেই রাজ্য সুপ্রিম কোর্টে গিয়েছিল বলে মনে করা হচ্ছে।

তবে শীর্ষ আদালতের অবস্থান স্পষ্ট - জনস্বার্থে গুরুত্বপূর্ণ এই প্রকল্পে আর দেরি মেনে নেওয়া হবে না। এখন নজর কলকাতা হাইকোর্টের শুনানির দিকে।

সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির সময়ে বিচারপতির পর্যবেক্ষণ ছিল - হাইকোর্ট যে সময় বেঁধে দিয়েছে, সেই অনুযায়ীই কাজ হবে। হাইকোর্টই পুরো বিষয়টি তদারকি করবে। আরও বলা হয়েছে, চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়ে রাজ্যের এই অনড় অবস্থান আসলে সাংবিধানিক দায়িত্ব পালনে চরম গাফিলতি। উন্নয়নের কাজ আটকে রাখার জন্য ‘জেদ’ ধরা হচ্ছে বলেও মন্তব্য করে শীর্ষ আদালত।

আদালতের এই কড়া মনোভাবের পর চিংড়িঘাটা মেট্রোর জট কাটানো এবং হাইকোর্টের নির্দেশ পালন করা ছাড়া রাজ্যের সামনে আর কোনও বিকল্প রইল না বলেই মনে করা হচ্ছে। 


```