Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

মেঘাসুরকে হারিয়ে দুর্গাবাহিনীর দখলে চতুর্থী, ঘরমুখো বাঙালির বাস-ভোগান্তি, নাকাল যানজটে

উত্তর থেকে দক্ষিণ বড় মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় এবং শেষবেলার পুজোর বাজারের যানজটে ঘেমেঘামান্ত হয়ে ঠায় দাঁড়িয়ে থাকতে হয়েছে বাসে বাদুড়ঝোলা হয়ে।

মেঘাসুরকে হারিয়ে দুর্গাবাহিনীর দখলে চতুর্থী, ঘরমুখো বাঙালির বাস-ভোগান্তি, নাকাল যানজটে

ফাইল ছবি

শেষ আপডেট: 26 September 2025 18:35

শুভেন্দু ঘোষ

চতুর্থীতেই (Chaturthi 2025) দুর্গাবাহিনীর কাছে হার মানল মেঘাসুর। রোদ ঝলমলে দিনটায় যতই ভ্যাপসা গরম থাক না কেন, বেলা থেকেই রাস্তায় ঝাঁপিয়ে পড়ল দর্শনার্থীরা। শুক্রবার ছিল বেশিরভাগ অফিসেরই শেষ কাজের দিন। কারণ, আগামিকাল, চতুর্থ শনিবার। কারও পুরো ছুটি, কারও হাফ। তাছাড়া বাতাসে পুজোর (Durga 2025) গন্ধ ভাসছে। ফলে এদিনটাই কোনওমতে কাজ সেরে ঘরমুখো হতেই নাকালে পড়তে হয় অফিসযাত্রীদের। উত্তর থেকে দক্ষিণ বড় মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় এবং শেষবেলার পুজোর বাজারের যানজটে ঘেমেঘামান্ত হয়ে ঠায় দাঁড়িয়ে থাকতে হয়েছে বাসে বাদুড়ঝোলা হয়ে।
 

উত্তরের টালা প্রত্যয়, টালা সর্বজনীন, বাগবাজার, শোভাবাজার, আহিরীটোলা, শ্রীভূমি, কুমারটুলি, দর্পনারায়ণ রায় স্ট্রিট, লোহাপট্টি, কলেজ স্কোয়ার, বিবেকানন্দ রোড, শিয়ালদহ প্রায় প্রতিটি পুজো প্যান্ডেলে ছিল সপ্তমীর ভিড়। কারণ আবহাওয়া অফিসের (Weater Office) সঙ্গে তাল মিলিয়ে এবারের পুজো দেখা। দক্ষিণের বেহালা-ঠাকুরপুকুর থেকে সুরুচি, চেতলা অগ্রণীর মতো নাম করা প্যান্ডেলে ছিল অতিরিক্ত সমাগম। ঠাকুর দেখার পাশাপাশি এদিন ছিল অফিসের কাজের দিন। শ্যামবাজার-হাতিবাগান থেকে ধর্মতলা, নিউমার্কেট, লিন্ডসে স্ট্রিট সব জায়গাতেই ছিল কেনাকেটার শেষ মুহূর্তের ভিড়। কচিকাঁচা থেকে তরুণ-যুবক-যুবতীদের হামলে পড়া সামলাতে হয়েছে দিনভর। আর এ কারণে গড়িয়াহাট থেকে রাসবিহারী মোড় পর্যন্ত গাড়ির সার দাঁড়িয়ে থেকেছে প্রায় ঘণ্টাখানেক। তার উপর ভোগান্তি বাড়িয়েছে বাসের সংখ্যা। তীব্র যানজটের ভয়ে অধিকাংশ বাস পথ থেকে উধাও হয়ে গিয়েছে। বহু বাসের স্ট্যান্ড বদলে দিয়েছে পুলিশ। 

এছাড়াও অনেকে রাস্তা, যেখানে অটো একটি বিরাট সম্বল, সেখানেও দুপুরের পর থেকে অটো দাঁড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। এর ফলে সব রুটে স্বাভাবিক অটো চলাচল না করায় যাত্রীরা তুমুল দুর্ভোগে পড়েন। সেই সঙ্গে মেঘলা আকাশ ও ভ্যাপসা গরম। কম বাস থাকায় অনেকে ঘুরপথ হলেও মেট্রোয় যাতায়াতের চেষ্টা করেন। কিন্তু, অতিরিক্ত যাত্রীর ভিড়ে মেট্রোতেও শুক্রবার সারাদিন ছিল চিঁড়েচ্যাপ্টা দশা। সে কারণে হাজার হাজার অফিসযাত্রী যাঁরা বাসে করে হাওড়া বা শিয়ালদহ স্টেশনে এসে ট্রেন ধরেন, তাঁদের একের পর এক শিডিউল ট্রেন মিস করতে হয়েছে। সব মিলিয়ে ভোগান্তির একশেষ হলেও শেষ পর্যন্ত প্রতিবারের মতো এবারেও দুর্গাপুজোর সার্জিক্যাল স্ট্রাইকে বিধ্বস্ত হয়েছে মেঘবাহিনী।


```