Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

যুবভারতীকাণ্ডে ধৃত শতদ্রু দত্তকে আজই তোলা হচ্ছে আদালতে, স্বতঃপ্রণোদিত মামলা করল পুলিশও

মেসির কলকাতা সফরের সময় যুবভারতী মাঠে ভাঙচুর ও বিশৃঙ্খলা। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। ধৃত শতদ্রু দত্তকে রবিবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে।

যুবভারতীকাণ্ডে ধৃত শতদ্রু দত্তকে আজই তোলা হচ্ছে আদালতে, স্বতঃপ্রণোদিত মামলা করল পুলিশও

শতদ্রু দত্ত

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 14 December 2025 10:24

দ্য ওয়াল ব্যুরো: মেসির (Lionel Messi) কলকাতা সফরের সময় যুবভারতী মাঠ (Yuva Bharati) রণক্ষেত্রে পরিণত হয়। ব্যাপক পরিস্থিতিতে ভাঙচুরের ঘটনা ঘটে (Messi In Kolkata)। ঘটনাস্থলে বিধাননগর কমিশনারেট দ্রুত কড়া পদক্ষেপ নেয়। একাধিক ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে। রবিবার শতদ্রু দত্তকে (Satadru Dutta) বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গেছে।

লিওনেল মেসিকে কলকাতায় আনার মূল আয়োজনের দায়িত্ব ছিল শতদ্রুর। তবে ঘটনার পরেই তাকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। এখন দেখার, পুলিশ শতদ্রু দত্তকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানায় কি না।

পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, বিধাননগর উত্তর থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে কমিশনারেট পুলিশ। অশান্তি সৃষ্টি, ভাঙচুর, হিংসা ছড়ানো, নাশকতামূলক কার্যকলাপ চালানো এবং জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৯২, ৩২৪ (৪)(৫), ৩২৬ (৫), ১৩২, ১২১ (২), ৪৫ ও ৪৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ বিস্তারিত তদন্ত চালাচ্ছে।

গতকাল অর্থাৎ শনিবার লিওনেল মেসি অবশেষে শহরে পা রেখেছিলেন। গতকাল শনিবার তাঁর কর্মসূচি ছিল ব্যস্ত। যুবভারতীতে শুধু কলকাতার নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও দর্শকরা মেসি দর্শনে জমায়েত হয়েছিলেন। এমনকি দেশের অন্যান্য প্রান্ত থেকেও মেসি প্রেমীরা নেতাজি ইন্ডোরে উপস্থিত হয়েছিলেন।

তবে যুবভারতীতে মেসি প্রবেশের কিছুক্ষণ পরেই পুরো পরিস্থিতি বদলে যায়। দর্শকদের অভিযোগ, মেসিকে ঘিরে থাকছিলেন ভিআইপিরা, যাদের সংখ্যা কমিয়ে ১০০ করা হয়। এর ফলে গ্যালারি থেকে ২০ মিনিটের জন্য মেসিকে দেখা যায়নি, যা দর্শকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। ক্ষোভ ছড়িয়ে পড়ার পর বোতল ছোঁড়ার ঘটনা ঘটে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মেসি এবং অন্যান্যরা দ্রুত মাঠ ছাড়েন। এরপর যুবভারতী মাঠ জুড়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ঘটনার পরেই কলকাতা বিমানবন্দর থেকে শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ।


```