Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অমিত শাহের রিগিং-কটাক্ষ তৃণমূলকে, 'ব্যর্থতা কমিশনের', পাল্টা জবাব চন্দ্রিমার

নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিজেপির সাংগঠনিক সভা থেকে অমিত শাহ (Amit Shah) বলেন, 'মা-মাটি-মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর শাসনে বাংলায় দুর্নীতি, অনুপ্রবেশ, নারী নির্যাতন, বোমা বিস্ফোরণ, হিন্দুদের উপর অত্যাচার বেড়েছে।'

অমিত শাহের রিগিং-কটাক্ষ তৃণমূলকে, 'ব্যর্থতা কমিশনের', পাল্টা জবাব চন্দ্রিমার

চন্দ্রিমা ভট্টাচার্য-অমিত শাহ

শেষ আপডেট: 1 June 2025 19:31

দ্য ওয়াল ব্যুরো: বঙ্গ সফরে এসে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন অমিত শাহ (Amit Shah)। দলীয় কর্মীদের উদ্দেশে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করার বার্তাও দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানায় এনে শাহ বলেন, 'রিগিং ছাড়া বাংলায় ভোট করালে জামানত জব্দ হবে।' এর পাল্টা জবাব দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।

এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিজেপির সাংগঠনিক সভা থেকে অমিত শাহ (Amit Shah) বলেন, 'মা-মাটি-মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর শাসনে বাংলায় দুর্নীতি, অনুপ্রবেশ, নারী নির্যাতন, বোমা বিস্ফোরণ, হিন্দুদের উপর অত্যাচার বেড়েছে।'

মুখ্যমন্ত্রীর উদ্দেশে শাহ বলেন, 'আপনার সময় শেষ হয়েছে। ২০২৬-এ নির্বাচনের পর বিজেপি (BJP) বাংলায় সরকার গড়বে। ক্ষমতা থাকলে হিংসা ছাড়া ভোট করিয়ে দেখান, নিজের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে।'

বিকেলেই সাংবাদিক বৈঠক করে তৃণমূল। সেখান থেকেই রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বলেন, 'আমাদের মুখ্যমন্ত্রী গণতন্ত্রে বিশ্বাসী। রাজ্যের স্টেডিয়ামে সভার অনুমতি দেওয়া হয়েছে। অন্য রাজ্য হলে অনুমতি মিলত?' এদিন চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ, বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সাংবাদিক বৈঠকে ছিলেন। কেন্দ্রের বকেয়া নিয়ে আরও একবার সুর চড়ায় বাংলার শাসক দল।

'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) নিয়ে অমিত শাহকে তোপ দেগেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, 'দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) জঙ্গিদের জন্য কষ্ট হচ্ছে। অপারেশন সিঁদুরের বিরোধিতা করছেন। বাংলার মহিলাদের কাছে অনুরোধ মুখ্যমন্ত্রীকে সিঁদুরের দাম বুঝিয়ে দিতে হবে।' পাল্টা তৃণমূলের দাবি, সিঁদুর নিয়ে রাজনীতি করছে বিজেপি।

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের 'অপারেশন বাংলা' মন্তব্য নিয়েও প্রশ্ন তুলেছে ঘাসফুল শিবির। প্রসঙ্গত, অমিত শাহের উপস্থিতিতেই সভা থেকে সুকান্ত বলেছিলেন, "প্রধানমন্ত্রীর সভা থেকে আমি বলেছিলাম অপারেশন বাংলা হবে। তাতে মুখ্যমন্ত্রী রাগ করেছিলেন। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, পাকিস্তানের জন্য অপারেশন সিঁদুর আছে, আপনার বিরুদ্ধে অপারেশন বাংলা করবে আমার ভারতীয় জনতা পার্টির হাজার হাজার মণ্ডল স্তরের কার্যকর্তারা। তাঁরাই আপনাকে আপনার চেয়ার থেকে নামাবেন।"

অনুপ্রবেশ নিয়েও সরকারকে নিশানা করেছিলেন অমিত শাহ। তার জবাবও দিয়েছে তৃণমূল। 'পহেলগামে জঙ্গি ঢুকল কীভাবে? সীমান্তে অনুপ্রবেশ রোখা কার দায়িত্ব? ব্যর্থতা কাদের? আপনাদের ব্যর্থতার জন্য ২৬ জন নিরীহ পর্যটকের প্রাণ গিয়েছে।' সাংবাদিক বৈঠকে পাল্টা প্রশ্ন তৃণমূলের।


```