কলকাতার বিজেপি মিডিয়া সেল সূত্রের খবর, কলকাতায় আসার পথেই ট্রেনের ভিতরেই অসুস্থ হয়ে পড়েন বিজেপি নেতা। হার্ট অ্যাটাকেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।

মৃত বিজেপি কর্মী
শেষ আপডেট: 1 June 2025 19:02
দ্য ওয়াল ব্যুরো: অমিত শাহের সাংগঠনিক সভায় যোগ দিতে আসার পথে হার্ট অ্যাটাকে মৃত্যু হল নদিয়ার এক বিজেপি নেতার (BJP Leader Died of Heart Attack)। মৃতের পরিবারে শোকের ছায়া।
কলকাতার বিজেপি (BJP) মিডিয়া সেল সূত্রের খবর, নদিয়ার হাঁসখালির ময়ুরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপঙ্কর দাস রবিবার অমিত শাহের সভায় যোগ দিতে কলকাতায় আসছিলেন। মাঝপথেই ট্রেনের ভিতরেই অসুস্থ হয়ে পড়েন। হার্ট অ্যাটাকেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।
দীর্ঘ সময় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন দীপঙ্কর দাস। বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবেই পরিচিতি ছিল এলাকায়। এদিন ট্রেনে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছে বিজেপির।
অন্যদিকে, নদিয়ার বিজেপির নেতা-কর্মীদের দাবি, এদিন কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে অমিত শাহর (Amit Shah) সভায় অংশ গ্রহণ করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে তাঁর মৃত্যু হয়েছে।