Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

SIR-এর মধ্যেই সিইও দফতরের ঠিকানা বদল? নতুন অফিস পরিদর্শন কমিশনের

আগেই সিইও মনোজ আগরওয়ালের দফতর থেকে নবান্নে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছিল। কমিশনের চিঠির জবাব এখনও নবান্ন দেয়নি। এ ব্যাপারে সদর্থক কোনও জবাব পাওয়া যাবে না বলেই মনে করছে সিইও অফিস। 

SIR-এর মধ্যেই সিইও দফতরের ঠিকানা বদল? নতুন অফিস পরিদর্শন কমিশনের

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 26 November 2025 19:10

রফিকুল জামাদার

এসআইআরের (SIR) কাজের মধ্যে ফের রাজ্যের সিইও দফতরের (CEO Office) ঠিকানা বদলের জল্পনা বাড়ল। মধ্য কলকাতায় সিইও-র যে দফতর রয়েছে তা আয়তনে ছোট। আরও বড় অফিস দরকার মুখ্য নির্বাচন আধিকারিকের (CEO)। এমন কারণেই ওই অফিসের ঠিকানা বদলাতে চাইছে কর্তৃপক্ষ। সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশন (ECI) এবং সিইও দফতরের মধ্যে ভার্চুয়াল বৈঠক (Virtual Meeting) হয়। সেই বৈঠকে ফের এই প্রসঙ্গ ওঠে বলে সূত্রের খবর।

কলকাতায় শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার (Shipping Corporation of India) স্ট্র্যান্ড রোডে যে অফিস রয়েছে তার দুটি ফ্লোর নিতে উদ্যোগী কমিশন বলে খবর। সূত্র মারফৎ জানা গেছে, বুধবার ওই বিল্ডিংয়ের অফিস ফ্লোরও পরিদর্শন করে এসেছেন সিইও-র আধিকারিকরা। তবে অফিস কবে স্থানান্তর হবে, সে বিষয়ে এখনও স্পষ্টত কোনও তথ্য মেলেনি।

আগেই সিইও মনোজ আগরওয়ালের (CEO Manoj Agarwal) দফতর থেকে নবান্নে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছিল। কমিশনের চিঠির জবাব এখনও নবান্ন (Nabanna) দেয়নি। এ ব্যাপারে সদর্থক কোনও জবাব পাওয়া যাবে না বলেই মনে করছে সিইও অফিস। ফলে মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের ঠিকানা আদতে বদলাবে কিনা, বা বদলালেও নবান্নের অনুমতির জন্য তারা অপেক্ষা করবে কিনা, সেটাও প্রশ্ন।

প্রসঙ্গত, শিপিং কর্পোরেশন একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। এই সংস্থা কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের অধীনে রয়েছে। ঘটনাচক্রে জাহাজ প্রতি মন্ত্রী হলেন রাজ্য বিজেপি নেতা তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর (Santanu Thakur)। তাই বলা যায়, এই বিল্ডিংয়ে অফিস স্থানান্তর করতে হলে বেশি হয়তো ভাববে না কমিশন। তাহলে কি নবান্নর উত্তরের অপেক্ষা না করেই এই পদক্ষেপ নেওয়া হবে, কৌতূহল এখানেই।

আসলে নির্বাচন কমিশন (ECI) এবং নবান্নের (Nabanna) সম্পর্কের মোড় ঘোরে যখন রাজ্যের সিইও তথা মুখ্য নির্বাচন আধিকারিককে আর্থিক স্বাধীনতা দেওয়া নির্দেশ দেয় তারা। সেই সময়ই মুখ্য নির্বাচন আধিকারিকের অফিস বদলানোর কথা বলা হয়েছিল। বিষয় হল, সে সময় রাজ্যে এসআইআরের কাজ শুরু হয়নি। তাই মনে করা হয়েছিল, সেই কাজের জন্যই তড়িঘড়ি অফিস বদলাতে চাইছিল কমিশন। কিন্তু এখন রাজ্যে পুরোদমে এসআইআরের কাজ চলছে। তাই অনেকেই মনে করছেন, শুধু এসআইআর নয় অন্যান্য কাজের জন্যও বড় জায়গা চাইছে কমিশন। 


```