Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভিজিৎ সরকার খুনে সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিট, নাম তৃণমূল বিধায়ক-সহ ১৮ জনের

সিবিআই চার্জশিটে নাম পরেশ পাল, পাপিয়া ঘোষ, স্বপন সমাদ্দারের।

 অভিজিৎ সরকার খুনে সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিট, নাম তৃণমূল বিধায়ক-সহ ১৮ জনের

তৃণমূল বিধায়ক পরেশ পাল।

শেষ আপডেট: 2 July 2025 18:47

দ্য ওয়াল ব্যুরো: ২০২১-র ভোট-পরবর্তী হিংসা মামলায় বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের (Abhijit Sarkar Murder) ঘটনায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল (CBI, supplementary chargesheet) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। 

চার্জশিটে নাম রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পাল(Tmc MLA)-সহ মোট ১৮ জনের। তালিকায় রয়েছেন তৃণমূলের দুই কাউন্সিলর পাপিয়া ঘোষ ও স্বপন সমাদ্দারও। সোমবার চার্জশিট জমা পড়তেই ফের চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে রাজনৈতিক হিংসা। সেই সময় বেলেঘাটায় খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। ওই ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে দেয় কলকাতা হাইকোর্ট। সিবিআই প্রথমে একটি চার্জশিট জমা দিলেও তদন্তে উঠে আসে আরও কিছু তথ্য। তার ভিত্তিতেই এদিন অতিরিক্ত চার্জশিট (সাপ্লিমেন্টারি চার্জশিট) জমা পড়ে আদালতে।

সিবিআই সূত্রে খবর, নতুন করে পাওয়া সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তৃণমূল বিধায়ক পরেশ পাল ও দুই কাউন্সিলর-সহ আরও ১৫ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে চার্জশিটে। সব মিলিয়ে অভিযুক্তের সংখ্যা ১৮।

সিবিআইয়ের চার্জশিট ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজ্যের বিরোধী শিবির। বিজেপি দাবি করেছে, "তৃণমূল সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নিরীহ কর্মীদের উপরে হামলা চালিয়েছিল। এখন একে একে সব সত্যি বেরিয়ে আসছে।"

তৃণমূল কংগ্রেস অবশ্য গোটা ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে ব্যাখ্যা করেছে। শাসক দলের দাবি, "২০২১-র হিংসা নিয়ে বিজেপি শুরু থেকেই মিথ্যা প্রচার চালাচ্ছে। সিবিআইকে দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত তদন্ত করানো হচ্ছে। এটা কোনও চার্জশিট নয়, রাজনৈতিক লিফলেট। আদালতে আমরা উপযুক্ত জবাব দেব।"

তবে রাজনৈতিক চাপানউতোরের মাঝে ফের একবার অভিজিৎ সরকারের পরিবারের চোখে ভেসে উঠছে ন্যায়বিচারের আশা।


```