Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

আরজি করের নজির টেনে চিপসকাণ্ডে মৃত কিশোরের পরিবারকে হুমকি, পাঁশকুড়ায় ফের উত্তেজনা

চিপস বিতর্ক (Panskura Chips Scandal) ঘিরে মৃত্যু, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার—তারপর কিছুদিন নীরবতা। কিন্তু ফের নতুন মোড় নিল পাঁশকুড়া চিপসকাণ্ড

আরজি করের নজির টেনে চিপসকাণ্ডে মৃত কিশোরের পরিবারকে হুমকি, পাঁশকুড়ায় ফের উত্তেজনা

ফাইল ছবি।

শেষ আপডেট: 2 July 2025 16:47

দ্য ওয়াল ব্যুরো: চিপস বিতর্ক (Panskura Chips Scandal) ঘিরে মৃত্যু, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার—তারপর কিছুদিন নীরবতা। কিন্তু ফের নতুন মোড় নিল পাঁশকুড়া চিপসকাণ্ড। অভিযোগ, মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে মৃত কিশোরের পরিবারকে। শুধু চাপই নয়, গত বছর আরজি করে ঘটে যাওয়া ঘটনার নজির (RG kar Case) টেনে ধর্ষণ ও প্রাণনাশের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ।

মৃত কিশোরের মায়ের অভিযোগ, তমলুক পুলিশ লাইনে কর্মরত হোমগার্ড পুলক গোস্বামী বারবার চাপ দিচ্ছেন সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে। সেই প্রস্তাবে রাজি না হলে হুমকি—“তোকে আর তোদের মেয়েকে আরজি কর করে দেব।” অভিযোগ আরও গুরুতর—ধর্ষণ এবং খুনের ভয় দেখানো হয়েছে।

এই ঘটনায় মৃত কিশোরের মা পাঁশকুড়া থানায় পুলক গোস্বামী সহ মোট আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয়দের বক্তব্য, গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। একজন সরকারি কর্মী কীভাবে এ ধরনের ভয় দেখাতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন পাড়াপড়শিরা। তাঁদের অভিযোগ, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে বাঁচাতেই এই চাপ তৈরি করা হচ্ছে।

চিপস বিতর্কে কিশোরের অস্বাভাবিক মৃত্যুর পরেই শুভঙ্কর দীক্ষিতকে গ্রেফতার করা হয়েছিল। পরিবারের দাবি ছিল, স্কুল থেকে বেরিয়ে এসে দোকানে চিপস চাওয়াকে কেন্দ্র করেই শুরু হয় তর্কাতর্কি, তার পরেই ঘটে চরম পরিণতি।

এখন প্রশ্ন উঠছে, প্রশাসনের একাংশ কি দোষীদের আড়াল করতে চাইছে? কিশোরের মৃত্যুর তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা চলছে কি? রাজ্য পুলিশের উচ্চপদস্থ মহলের তরফে এখনও পর্যন্ত এই হুমকি সংক্রান্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

তবে পরিবারের বক্তব্য, ভয় দেখিয়েও তাঁরা চুপ করে যাবেন না। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন।


```