Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

RG Kar: নতুন করে তিনজনের ওপর নজর! স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে কী বলল সিবিআই

শুক্রবার আদালতে যে স্ট্যাটাস রিপোর্ট জমা করেছে সিবিআই তাতে এও উল্লেখ করা হয়েছে যে, এই ঘটনা বৃহত্তর ষড়যন্ত্র হতে পারে।

RG Kar: নতুন করে তিনজনের ওপর নজর! স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে কী বলল সিবিআই

ফাইল চিত্র

শেষ আপডেট: 28 March 2025 17:39

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মামলায় (RG Kar Case) কলকাতা হাইকোর্টে স্ট্যাটাস রিপোর্ট (Status Report) জমা দিল সিবিআই (CBI)। সেই রিপোর্ট দিয়ে তাঁরা জানিয়েছে, নতুন করে তিনজনের ওপর নজর রাখা হচ্ছে। তাঁদের কল ডিটেইলস জোগাড় করা হয়েছে। তবে এরা কোন তিনজন, তা স্পষ্ট করেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 

শুক্রবার আদালতে যে স্ট্যাটাস রিপোর্ট জমা করেছে সিবিআই তাতে এও উল্লেখ করা হয়েছে যে, এই ঘটনা বৃহত্তর ষড়যন্ত্র হতে পারে। তাই মূল ঘটনা ধামাচাপা দেওয়ার কাজে কেউ যুক্ত কিনা, তা খতিয়ে দেখছে তাঁরা। একই সঙ্গে বলা হয়েছে, ২৪ জনের বয়ান রেকর্ড করা ছাড়া হাসপাতালের আরও বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। 

নির্যাতিতার পরিবার অনেক আগে থেকেই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিল। তাঁদের বক্তব্য ছিল, সিবিআই ঢিলেমি দিচ্ছে, আসল দোষীদের ধরতে চাইছে না। এর জন্য নতুন করে তদন্ত শুরু করার আর্জিও তাঁরা জানান। এদিনও স্ট্যাটাস রিপোর্ট জমার পর আদালতে নির্যাতিতার বাবা বলেন, 'এতদিন মাস ধরে যা হওয়ার সেটাই হচ্ছে না।' এই কথা শুনে বিচারপতি তাঁকে ধৈর্য ধরতে বলেন। 

হাইকোর্টের বিচারপতির কথায়, রাতারাতি কিছু হবে না। সময় দিতেই হবে। নির্যাতিতার পরিবারের উদ্দেশে তিনি বলেন, 'সিবিআই স্ট্যাটাস রিপোর্টে তদন্তের অগ্রগতির উল্লেখ আছে। তাই নিজেদের ব্রাত্য ভাবার কোনও কারণ নেই।' এদিকে নির্যাতিতার পরিবারের আইনজীবী প্রশ্ন তোলেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের আদালতে হাজিরা না দেওয়ার ইস্যুতে। কী দাবি তাঁর? 

জামিনের শর্ত হিসেবে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে শিয়ালদহ আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্যাতিতার পরিবারের আইনজীবীর বক্তব্য, তাঁরা হাজিরা দিচ্ছেন না। এই অভিযোগ শুনে বিচারপতি জানান, আগামী ১৬ এপ্রিল আদালতে হাজির হতে হবে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। অন্যদিকে, আগামী ২৮ এপ্রিল সিবিআইকে পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। 


```