Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

'সিবিআই সব আড়ালের চেষ্টা করছে', শিয়ালদহ আদালতের বাইরে বিস্ফোরক অভিযোগ অভয়ার বাবার

শিয়ালদহ আদালতের বাইরে সিবিআই-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন অভয়ার বাবা। তাঁর দাবি, তদন্তকে আড়াল করার চেষ্টায় সক্রিয় সংস্থা ও সংশ্লিষ্ট আধিকারিকরা।

'সিবিআই সব আড়ালের চেষ্টা করছে', শিয়ালদহ আদালতের বাইরে বিস্ফোরক অভিযোগ অভয়ার বাবার

সিবিআই- অভয়ার বাবা

গার্গী দাস

শেষ আপডেট: 19 February 2026 20:23

দ্য ওয়াল ব্যুরো: শিয়ালদহ আদালতের (Sealdah Court) বারান্দায় দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিলেন অভয়ার বাবা। অভিযোগের তির সিবিআই (CBI)-য়ের দিকে। তদন্ত সংস্থার ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। জানালেন, শুরু থেকেই যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা সিবিআই বলছিল, শেষ পর্যন্ত তারাই ওই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

অভয়ার বাবার সাফ অভিযোগ, “সিবিআই অভয়ার কোথায় মৃত্যু হয়েছে সেটা বার করতে পারেনি। দেহ কোথায় পড়েছিল সেটাও জানতে পারেনি। ওরা জানে না কিন্তু আমরা জানি। সিবিআই অপদার্থ, মানুষকে বর্বাদ করে দিচ্ছে।”

সিবিআই-এর তদন্তকারী আধিকারিক সীমা আহুজা হাসরতকে (Seema Ahuja Hasrat) কাঠগড়ায় তুলে তাঁর দাবি, অতীতে উন্নাও কেসের (Unnao Case) দায়িত্বে ছিলেন ওই আধিকারিক। নির্যাতিতার পরিবার-সহ যুক্ত একাধিক পরিবারের সর্বনাশ করেছিলেন। এক্ষেত্রে খানিকটা তেমনই করার চেষ্টা করছে। তিনি বলেন, “সিবিআই একটা অপদার্থ গোয়েন্দা সংস্থা। সরকারের পয়সা খরচ হয় কিন্তু ফল শূন্য। এই কেসের আইও সীমা আহুজার কাজই হচ্ছে ধামাচাপা দেওয়া, তাঁর কাছে পরিষ্কার নির্দেশ ছিল, কী করবেন। আর সেই কাজ করলেই পুরস্কার। দু-দু’টো রাষ্ট্রপতি পুরস্কার (President’s Award) পেয়েছেন প্রধানমন্ত্রীর (Prime Minister) কাছ থেকে। এসপি থেকে ডিএসপি—এই ভাবেই তাঁর পদোন্নতি হয়েছে।”

মেয়েকে হারিয়ে শোকে পাথর হওয়ার দিন শেষ। বিচার তাঁর চাই-ই। একথা বুঝিয়ে কার্যত সিবিআইকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বলেন, 'তদন্তকারী সংস্থাকে যেসব তথ্য পিটিশন করেছিলেন, সংস্থা সেগুলো একেবারে খারিজ করে দিয়েছে। এটাই তারা করে। এতে ওরা পুরস্কার পায়, আর আমাদের দরজায় দরজায় ঘুরতে হয়।'

এদিন আদালত চত্বরে দাঁড়িয়ে জানিয়ে দেন, এখানে লড়াই থামবে না। “হাইকোর্টে (High Court) শুনানি হলে সব বেরিয়ে যাবে। প্রয়োজনে আবার সুপ্রিম কোর্টে (Supreme Court) যাব। সিবিআইকে ছাড়ব না। সীমা আহুজার বিরুদ্ধে কেস করব”, হুংকার দেন অভয়ার বাবা।

তাঁর বক্তব্যে স্পষ্ট, এদেশে কী হয় সকলে জানে কিন্তু মেয়ের বিচারের জন্য তিনি লড়বেন। বিচার ছিনিয়ে আনবেনই। 


```