Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

'অভয়া বিচার পাক, বাংলা মুক্তি পাক মমতার হাত থেকে', পুজো উদ্বোধনে শুভেন্দুর হুঙ্কার

শুভেন্দুর সংযোজন, “পার্থকে যেখানেই দেখবেন, বলবেন—অর্পিতার বর যাচ্ছে, আর খালি চোর বলবেন! ৮ থেকে ৮০ সবাই জানে, ওর গায়ে একটা স্ট্যাম্প লেগে গেছে—‘চোর’। ”

'অভয়া বিচার পাক, বাংলা মুক্তি পাক মমতার হাত থেকে', পুজো উদ্বোধনে শুভেন্দুর হুঙ্কার

শুভেন্দু অধিকারী।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 26 September 2025 21:15

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর মধ্যেও ফের রাজনীতির আঁচ (Inauguration of the Durga puja)। শুক্রবার সন্ধ্যায় নিউ মার্কেট সার্বজনীন দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Chief Minister Mamata Banerjee) নিশানা করলেন। মঞ্চে দাঁড়িয়ে তাঁর স্পষ্ট মন্তব্য, “অভয়া বিচার পাক, দুর্গতিনাশিনী মায়ের কাছে প্রার্থনা—বাংলা মুক্তি পাক মমতার হাত থেকে।”

আগামী বছরই রাজ্যে বিধানসভা ভোট। সেই ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে শুভেন্দুর দাবি, এটাই তৃণমূলের শেষ বছর। তাঁর কথায়, “এপ্রিল মাসের পর কোথায় পালাবে, আগেই বাড়ি ঠিক করে রাখুন। বাংলা থেকে তৃণমূলের বিদায় নিশ্চিত।” বক্তব্যে আক্রমণাত্মক ভঙ্গি ছিল স্পষ্ট।

উদ্বোধনী মঞ্চে শুভেন্দুর সঙ্গে ছিলেন বিজেপির বর্ষীয়ান নেতা তাপস রায় এবং উত্তর কলকাতার জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ। নিউ মার্কেটের এই পুজো মূলত ‘কালি খটিকের পুজো’ নামে খ্যাত। এবার সেই মঞ্চ থেকেই বিজেপি নেতার কটাক্ষে সরগরম হল রাজনীতি।

শুভেন্দুর এদিনের বক্তব্যে উঠে এল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন প্রসঙ্গও। পার্থর নাম শুনেই শুভেন্দু প্রশ্ন তোলেন, “পবিত্র জায়গাটাকে কেন অপবিত্র করলেন?” তাঁর সংযোজন, “পার্থকে যেখানেই দেখবেন, বলবেন—অর্পিতার বর যাচ্ছে, আর খালি চোর বলবেন! ৮ থেকে ৮০ সবাই জানে, ওর গায়ে একটা স্ট্যাম্প লেগে গেছে—‘চোর’। ”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নিউ মার্কেটের মতো জনপ্রিয় পুজোর উদ্বোধনী মঞ্চকে কার্যত আগামী ভোটের প্রচারের সূচনা হিসেবে ব্যবহার করলেন শুভেন্দু। ভিড় জমেছিল স্থানীয় মানুষজন ও দর্শনার্থীদের। বক্তৃতায় শুভেন্দু মিশিয়ে দিলেন উৎসবের আবহ আর রাজনৈতিক বার্তা।

এবার দুর্গাপুজোয় বিজেপি যে আরও আক্রমণাত্মক ভঙ্গিতে নামবে, তার ইঙ্গিত মিলল এই অনুষ্ঠান থেকেই। শুভেন্দুর হুঁশিয়ারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আর বেশি দিন বাংলার মানুষ মেনে নেবে না। দুর্গা যেমন অসুর বিনাশ করেছিলেন, তেমনই আগামী ভোটে বাংলার মানুষ দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় ঘটাবেন। এখন দেখার পাল্টা জবাবে শাসকদল কী বলে।


```