Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

SSC: চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়া হচ্ছে কেন? কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণার পরই গত শুক্রবার চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারা শিক্ষাকর্মীদের (Non Teaching Staff) ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য। এবার সেই বিজ্ঞপ্তির বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) জনস্বার্থ মামলা দায়ের হল।

SSC: চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়া হচ্ছে কেন? কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 26 May 2025 19:18

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণার পরই গত শুক্রবার চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারা শিক্ষাকর্মীদের (Non Teaching Staff) ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য। এবার সেই বিজ্ঞপ্তির বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) জনস্বার্থ মামলা দায়ের হল।

সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি-র ২০১৬ সালের প্যানেলের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীরা চাকরি খুইয়েছেন, তাঁদের ২৫ হাজার এবং ২০ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য। প্রকল্পের নাম দিয়েছে, 'ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম, ২০২৫।' সরকারের এহেন ভাতা দেওয়ার সিদ্ধান্ত বেআইনি বলে হাইকোর্টে মামলা দায়ের করেছে একটি সংগঠন।

সোমবার এ ব্যাপারে হাইকোর্টে মামলাকারীদের আইনজীবী জানান, এমনভাবে চাকরিহারা সরকারি কর্মীদের ভাতা দেওয়া যায় না। এটা নীতিবিরুদ্ধ। রাজ্যকে নির্দেশ দেওয়া হোক যাতে তারা এই সিদ্ধান্ত প্রত্যাহার করে।

শুক্রবার মামলাটি গৃহীত হয়েছে। গরমের ছুটির পর বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে শুননি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বস্তুত, রাজ্যের এই ভাতা দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। চাকরিহারা সোমনাথ মণ্ডল-সহ বেশ কয়েকজন মামলা দায়ের করেন। তাঁদের বক্তব্য, ভাতা যদি দিতেই হয় তাহলে যোগ্য-অযোগ্য ঝাড়াই-বাছাই না করে সমস্ত চাকরিপ্রার্থীকে দেওয়া হোক।

গত ৩ মে বেলাগাম দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৬ সালে স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের গোটা প্যানেলই বাতিল করে দেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপিত সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমারের বেঞ্চ। চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী।

একসঙ্গে এতজনের চাকরি চলে যাওয়ায় অথৈ জলে পড়েন তাঁরা। এর জেরে আন্দোলন শুরু করেন ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষাকর্মীরা। অন্যদিকে আন্দোলন শুরু করেন ‘অযোগ্য’ রাও। এরপরই একটি বৈঠক করে রাজ্য সরকার। ওই বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ-সহ একাধিক সরকারি আমলা উপস্থিত ছিলেন। টেলিফোন মারফত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় চাকরিহারাদের। তখনই গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।


```