Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রাজ্যের রিভিউ পিটিশনের খসড়ায় আংশিক সন্তুষ্ট চাকরিহারারা! জানালেন, আন্দোলন হবে দিল্লিমুখী

সুপ্রিম কোর্টের রায় (Supreme Court) পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের (State Government) তৈরি রিভিউ পিটিশনের খসড়ায় 'সন্তুষ্ট' চাকরিহারারা (SSC Job Deprived Teachers)। সোমবার রাজ্যের শিক্ষাসচিবের সঙ্গে বৈঠকে তাঁরা একপ্রকার স্পষ্ট করে এই কথাটাও তিনি জানিয়ে দিয়েছেন যে, নতুন করে কেউ পরীক্ষায় বসবেন না।

রাজ্যের রিভিউ পিটিশনের খসড়ায় আংশিক সন্তুষ্ট চাকরিহারারা! জানালেন, আন্দোলন হবে দিল্লিমুখী

আংশিক সন্তুষ্ট চাকরিহারারা

শেষ আপডেট: 26 May 2025 17:25

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের রায় (Supreme Court) পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের (State Government) তৈরি রিভিউ পিটিশনের খসড়ায় 'সন্তুষ্ট' চাকরিহারারা (SSC Job Deprived Teachers)। সোমবার রাজ্যের শিক্ষাসচিবের সঙ্গে বৈঠকে তাঁরা একপ্রকার স্পষ্ট করে এই কথাটাও তিনি জানিয়ে দিয়েছেন যে, নতুন করে কেউ পরীক্ষায় বসবেন না।

সুপ্রিম কোর্টের রায়ের (Supreme Court) প্রেক্ষিতে রাজ্য সরকার (State Government) কীভাবে তাঁদের স্থায়ী ভাবে চাকরির সুযোগ করে দিতে পারে, তা নিয়ে আলোচনায় বসতে চেয়ে মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) চিঠি দিয়েছিল 'যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ'। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে দেওয়া ওই চিঠিতে মূল‍ত তিনটি বিষয়ে আলোচনার কথা বলেন চাকরিহারারা--

  • সুপ্রিম কোর্টের রায়ের পরে রাজ্য যে রিভিউ পিটিশন করেছে, তাতে কোন কোন পয়েন্ট উল্লেখ করা হয়েছে।
  • সুপ্রিম কোর্ট যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছিল, তা কোন পর্যায়ে আছে।
  • যদি কোনও ভাবে পুনর্বিবেচনার আবেদন (রিভিউ পিটিশন) খারিজ হয়ে যায়, সে ক্ষেত্রে এই চাকরিহারাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য আর কী উপায় থাকতে পারে।

সেই চিঠি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, তিনি একটা চিঠি পেয়েছেন ঠিকই, কিন্তু নতুন করে কেন আলোচনায় বসতে চাইছেন শিক্ষকরা (SSC Job Deprived Teachers), সেটা তাতে উল্লেখ করা নেই। তারপর নতুন করে শিক্ষামন্ত্রীকে চিঠি দেন চাকরিহারারা। পাশাপাশি আলোচনায় বসতে চেয়ে সময়সীমাও বেঁধে দেওয়া হয়।

সেই মতোই সোমবার বেলা একটা নাগাদ বিকাশ ভবনে রাজ্যের শিক্ষাসচিবের সঙ্গে আলোচনায় বসেন আন্দোলনকারী শিক্ষকদের ৬ জন প্রতিনিধি। আলোচনায় শিক্ষামন্ত্রী না থাকায় বেশ অসন্তুষ্ট হন তাঁরা। যদিও সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে যে খসড়া তৈরি করা হয়েছে সরকারের পক্ষ থেকে, তা নিয়ে খানিকটা আশার আলো দেখতে পাচ্ছেন তাঁরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনকারী শিক্ষকদের তরফে বৃন্দাবন ঘোষ বলেন, চাকরি ফিরিয়ে আনার দাবি জানিয়েছি আমরা। নতুন করে নোটিফিকেশনের কথা শুনেছিলাম। এই বিষয়ে আমরা জানতে চাইলে শিক্ষাসচিব জানান সুপ্রিম কোর্টের উপরে কেউ নেই। আমরা প্রশ্ন রাখি রাজ্যের রিভিউ পিটিশিনের আগে কীভাবে নোটিফিকেশন দেওয়া হচ্ছে। আমরা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছি, কোনও ভাবেই নতুন করে পরীক্ষায় বসব না। অনেক রোগী আছেন, ক্যানসার পেশেন্ট আছেন, সকলের কথা ভেবে নতুন করে পরীক্ষা দিতে পারব না। নোটিফিকেশন আমরা চাই না।" বৃন্দাবন জানান, তাঁদের দাবি কতটা গ্রাহ্য হবে, সেই বিষয়ে কোনও আশ্বাস দেননি শিক্ষাসচিব।

আরও এক আন্দোলনকারী শিক্ষক হাবিবুল্লাহ জানান, "শিক্ষামন্ত্রী থাকলে আলোচনা আরও ভাল হতে পারত। আমরা কোনও সদুত্তর পাইনি। শিক্ষামন্ত্রী কেন দেখা করলেন না, জানি না। তবে আজকের মিটিং কিছুটা সদর্থক।" তিনি এও বলেন, এবার চাকরিহারাদের আন্দোলনের অভিমুখ হবে দিল্লিমুখী।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিনের মিটিংয়ে কেন থাকলেন না, সে ব্যাপারে যেহেতু কোনও সদর্থক উত্তর পাননি চাকরিহারারা, তাই তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন ব্রাত্যের সঙ্গে বসতে চেয়ে আবারও চিঠি পাঠাবেন। এবং যাবতীয় যা প্রশ্নের সদুত্তর শিক্ষাসচিব দিতে পারেননি, তা নিয়েও আলোচনা করবেন তাঁরা।  


```