Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসছে সরকার, আজই ১টায় বিকাশ ভবনে আলোচনা

চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বৈঠকে বসতে রাজি সরকার। আজই দুপুর ১টায় বিকাশ ভবনে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন শিক্ষাসচিব বিনোদ কুমার। অন্যদিকে থাকবেন আন্দোলনকারী চাকরিহারাদের ৬ সদস্য।

SSC: চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসছে সরকার, আজই ১টায় বিকাশ ভবনে আলোচনা

বিকাশ ভবনে আলোচনায় বসছে সরকার

শেষ আপডেট: 26 May 2025 12:28

দ্য ওয়াল ব্যুরো: চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের (SSC Job Deprived Teachers) সঙ্গে বৈঠকে বসতে রাজি সরকার। আজই দুপুর ১টায় বিকাশ ভবনে (Bikash Bhavan) বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন শিক্ষাসচিব বিনোদ কুমার। অন্যদিকে থাকবেন আন্দোলনকারী চাকরিহারাদের ৬ সদস্য।

এদিকে রাজ্য সরকারকে বেঁধে দেওয়া চাকরিহারাদের ডেডলাইনের আজই ছিল শেষ দিন। তার আগেই ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হচ্ছেন বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারাদের একাংশ। তাঁদের দাবিই হচ্ছে অযোগ্যদের অবিলম্বে বরখাস্ত করতে হবে। সোমবার সকালে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের নেতৃত্বে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন চাকরিহারা শিক্ষকদের একটি দল।

অন্যদিকে, আন্দোলনের পারদ চড়তেই চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডলকে পুলিশি তলব করা হয়েছে। সোমবার বিকেল ৪টে নাগাদ বিধাননগর উত্তর থানায় বিধাননগর কমিশনারেটের গোয়েন্দাদের কাছে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।

চিন্ময়কে দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, হাজিরা না দিলে আইনি পদক্ষেপ করা হবে। এর আগে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ-অশান্তির ঘটনায় আন্দোলনের অন্যতম মুখ মেহবুব মণ্ডল-সহ ৪ শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

গত শনিবার চাকরিহারারা স্পষ্টভাবে জানিয়েছিল, যদি সোমবারের মধ্যে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে আলোচনায় না বসেন, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। এমন পরিস্থিতিতেই  শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছে সরকার। এখন দেখার, বেলা ১টার ওই বৈঠক থেকে কোনও ইতিবাচক রাস্তা বেরিয়ে আসে কিনা।


```