Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মাত্রাতিরিক্ত গতি! বেহালায় গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত চালক, মদ্যপ ছিলেন কিনা দেখছে পুলিশ

শহরে ধারাবাহিকভাবে বাড়তে থাকা বেপরোয়া গতি ও তার ফলে একের পর এক দুর্ঘটনা নিয়ে ফের প্রশ্ন উঠছে। 

মাত্রাতিরিক্ত গতি! বেহালায় গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত চালক, মদ্যপ ছিলেন কিনা দেখছে পুলিশ

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 19 August 2025 17:13

দ্য ওয়াল ব্যুরো: আবারও শহরে বেপরোয়া গতির ছবি ধরা পড়ল। বেহালার (Behala) জেমস লং সরণিতে (James Long Sarani) মঙ্গলবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনার (Accident) জেরে চাঞ্চল্য ছড়াল এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বেহালার থেকে ঠাকুরপুকুর (Thakurpukur) যাচ্ছিল লাল রঙের একটি চারচাকা গাড়ি। তার গতি ছিল মাত্রাতিরিক্ত। জেমস লং-এ আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে ধাক্কা মারে রাস্তার মাঝের ডিভাইডারে এবং মুহূর্তের মধ্যে উল্টে যায়। ধাক্কার জেরে চালক গাড়ির ভেতরেই আটকে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় গাড়ির ভেতর থেকে চালককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি দুর্ঘটনার সময় মদ্যপ ছিলেন কিনা, তা নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক ভিড় জমে যায়।

শহরে ধারাবাহিকভাবে বাড়তে থাকা বেপরোয়া গতি ও তার ফলে একের পর এক দুর্ঘটনা নিয়ে ফের প্রশ্ন উঠছে। মাত্র কদিন আগেই সল্টলেকে বেপরোয়া গাড়ির ধাক্কায় রেলিংয়ে বিঁধে ঝলসে মৃত্যু হয়েছিল এক ডেলিভারি বয়ের। সেই ঘটনায় উত্তাল হয় শহর। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে আমজনতার।

এই ঘটনার পর সেই সল্টলেকেই ফের গাড়ি দুর্ঘটনা ঘটে। ডেলিভারি বয়ের স্কুটিতে ধাক্কা মারে গাড়ি। পরে স্কুটিচালককেই মারধর করা হয়। 


```