Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোনও পরীক্ষা হচ্ছে না মঙ্গলবার, 'দুর্যোগে' সিদ্ধান্ত কর্তৃপক্ষের

একটানা পাঁচ ঘণ্টার ধাক্কায় শহরের রাস্তাঘাট থেকে শুরু করে গলি, চত্বর, সব জায়গায় হাঁটুজল (Kolkata Flooded)। কলকাতা ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকা প্লাবিত।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোনও পরীক্ষা হচ্ছে না মঙ্গলবার, 'দুর্যোগে' সিদ্ধান্ত কর্তৃপক্ষের

কলকাতা বিশ্ববিদ্যালয় (ফাইল চিত্র)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 23 September 2025 12:13

দ্য ওয়াল ব্যুরো: রাতভরের টানা বৃষ্টিতে জলমগ্ন গোটা শহর। সড়ক পথ থেকে শুরু করে রেলপথ- সর্বত্রই ব্যহত যান পরিষেবা। ফলে বহু মানুষকেই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে আজকের পরীক্ষা স্থগিত (Exam Postponed) রাখার সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) কর্তৃপক্ষ। এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, আজ ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) সমস্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, 'অভূতপূর্ব প্রাকৃতিক দুর্যোগ'-এর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষাগুলির নতুন তারিখ পরে ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ীই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক।

একটানা পাঁচ ঘণ্টার ধাক্কায় শহরের রাস্তাঘাট থেকে শুরু করে গলি, চত্বর, সব জায়গায় হাঁটুজল (Kolkata Flooded)। কলকাতা ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকা প্লাবিত। বাড়িতে বাড়িতে জল জমে গিয়েছে। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে পুজোর প্রস্তুতি। কোথাও মণ্ডপ ভেঙে পড়েছে, কোথাও ভেসে গিয়েছে সাজসজ্জার সামগ্রী। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন একাধিকজন।

পুর প্রশাসনের হিসাবে, দক্ষিণ কলকাতায় (South Kolkata) বৃষ্টি হয়েছে উত্তর কলকাতার তুলনায় বেশি। তাই দক্ষিণ শহরতলির জীবনযাত্রা আরও বেশি ক্ষতিগ্রস্ত। মঙ্গলবারও সারাদিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলেই অনুমান। তবে ভারী বৃষ্টি নামলে দুর্ভোগ আরও বাড়বে কলকাতার মানুষের (Kolkata Rain Forecast)।

নিকাশি ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে কলকাতা পুরসভা (KMC) সূত্রে খবর, আর বৃষ্টি না হলে জমা জল নামতে অন্তত ১০ ঘণ্টা সময় লাগবে। অন্যদিকে, জমা জলের কারণে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে আরও দুর্ঘটনার আশঙ্কাও রয়ে যাচ্ছে।


```