Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

রাতভর বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি কলকাতায়, প্যান্ট গুটিয়ে পুরসভার কন্ট্রোল রুমে মেয়র

পুর প্রশাসনের হিসাবে, দক্ষিণ কলকাতায় বৃষ্টি হয়েছে উত্তর কলকাতার তুলনায় বেশি। তাই দক্ষিণ শহরতলির জীবনযাত্রা আরও বেশি ক্ষতিগ্রস্ত। 

রাতভর বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি কলকাতায়, প্যান্ট গুটিয়ে পুরসভার কন্ট্রোল রুমে মেয়র

পুরসভায় ফিরহাদ হাকিম

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 23 September 2025 11:04

দ্য ওয়াল ব্যুরো: দেবীপক্ষে ভারী বর্ষণ শহর কলকাতায় (Heavy Rain in Kolkata)। সোমবার রাত থেকেই একটানা বৃষ্টি চলেছে। আর তাতেই জমা জলে ব্যহত জনজীবন। বহু বাড়ির একতলা ভেসে গেছে জলে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হয়েছে বিভিন্ন এলাকায়। এই পরিস্থিতিতে সতর্ক কলকাতা পুরসভা (KMC)। জল যন্ত্রণার মধ্যে হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়েই পুরসভায় কন্ট্রোল রুমে এলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

একটানা পাঁচ ঘণ্টার ধাক্কায় শহরের রাস্তাঘাট থেকে শুরু করে গলি, চত্বর, সব জায়গায় হাঁটুজল (Kolkata Flooded)। কলকাতা ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকা প্লাবিত। বাড়িতে বাড়িতে জল জমে গিয়েছে। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে পুজোর প্রস্তুতি। কোথাও মণ্ডপ ভেঙে পড়েছে, কোথাও ভেসে গিয়েছে সাজসজ্জার সামগ্রী। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন একাধিকজন। এই আবহে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠছে নিকাশি ব্যবস্থা নিয়েও। তবে পুরসভা সূত্রে খবর, আর বৃষ্টি না হলে এই জমা জল নামতে অন্তত ১০-১২ ঘণ্টা লাগবে।

মঙ্গলবার সকালে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। তবে আবহাওয়া অফিস (Weather Office) জানিয়েছে, আরও বৃষ্টি হতে পারে। ফলে যেসব এলাকা ইতিমধ্যেই জলের তলায়, সেগুলির অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা।

পুর প্রশাসনের হিসাবে, দক্ষিণ কলকাতায় বৃষ্টি হয়েছে উত্তর কলকাতার তুলনায় বেশি। তাই দক্ষিণ শহরতলির জীবনযাত্রা আরও বেশি ক্ষতিগ্রস্ত। মঙ্গলবারও সারাদিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলেই অনুমান। তবে ভারী বৃষ্টি নামলে দুর্ভোগ আরও বাড়বে কলকাতার মানুষের (Kolkata Rain Forecast)।

কলকাতায় ভোর ৫টা পর্যন্ত কত পরিমাণ বৃষ্টি হয়েছে-

যোধপুর পার্ক- ২৮৫ মিলিমিটার
কালিঘাট- ২৮০.২ মিমি 
তপসিয়া- ২৭৫ মিমি
বালিগঞ্জ- ২৬৪ মিমি
চেতলা- ২৬২ মিমি
মোমিনপুর- ২৩৪ মিমি
চিংড়িহাটা- ২৩৭ মিমি 
পামার বাজার- ২১৭ মিমি
ধাপা- ২১২ মিমি
সিপিটি ক্যানেল- ২০৯.৪ মিমি
উল্টোডাঙ্গা- ২০৭ মিমি 
কুদঘাট- ২০৩.৪ মিমি

এদিকে জমা জলে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫ জন। স্থানীয়দের একাংশের দাবি, পুজোর প্রস্তুতির জন্য বিভিন্ন জায়গায় মণ্ডপের সামগ্রী জমে থাকায় নিকাশিনালা আটকে গিয়েছিল, যা জল জমার পরিস্থিতিকে আরও খারাপ করেছে।


```