Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

খুলে পড়ল লোহার বিম! কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলে বিপত্তি, অল্পের জন্য রক্ষা ছাত্রীদের

তীব্র আওয়াজ শুনে ছুটে আসেন অন্যান্য আবাসিকরা। তাঁরা জানান, দীর্ঘদিন ধরে হস্টেলের ছাদ ও ঘরের মেরামতির কোনও কাজ হয়নি। বহুবার কর্তৃপক্ষকে জানানো হলেও মেলেনি স্থায়ী সমাধান।

খুলে পড়ল লোহার বিম! কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলে বিপত্তি, অল্পের জন্য রক্ষা ছাত্রীদের

ফাইল ছবি

শেষ আপডেট: 21 June 2025 11:10

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার গভীর রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হস্টেলে (Calcutta University Girls Hostel) ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। বিডন স্ট্রিটে অবস্থিত গার্লস হস্টেলের একটি ঘরের ছাদ থেকে হঠাৎ লোহার বিম খুলে পড়ে (Ceiling Collapse)। সেই ঘরে তখন ঘুমোচ্ছিলেন তিন ছাত্রী। অল্পের জন্য তাঁরা প্রাণে রক্ষা পান।

ঘটনাটি ঘটেছে আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ। হস্টেলের ১৭ নম্বর ঘর থেকে তীব্র আওয়াজ শুনে ছুটে আসেন অন্যান্য আবাসিকরা। তাঁরা জানান, দীর্ঘদিন ধরে হস্টেলের ছাদ ও ঘরের মেরামতির কোনও কাজ হয়নি। বহুবার কর্তৃপক্ষকে জানানো হলেও মেলেনি স্থায়ী সমাধান।

এই ধরনের বিপজ্জনক ঘটনা আগেও ঘটেছে বলে দাবি ছাত্রীদের। হস্টেলের অন্তত ৭৫ জন আবাসিককে ইতিমধ্যেই অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্য হস্টেলগুলিতে তাঁদের অস্থায়ীভাবে স্থানান্তর করা হবে।

কিন্তু এই সময় হস্টেল বদল নিয়ে উদ্বিগ্ন ছাত্রীরা। তাঁদের বক্তব্য, "সামনেই আমাদের পরীক্ষা শুরু। ঠিক এই সময় পরিবেশ বদলে গেলে মনঃসংযোগ নষ্ট হবে। পড়াশোনায় বড় ধাক্কা লাগতে পারে।" কিন্তু হস্টেলের রুমগুলির বর্তমানে যা অবস্থা তাতে সেখানে থাকাও ঝুঁকিপূর্ণ। তাই তাঁদের অন্য জায়গায় সরে যাওয়া ছাড়া উপায় নেই।

এদিকে ঘটনার পর ইতিমধ্যে ইঞ্জিনিয়াররা এসে ঘটনাস্থল ঘুরে দেখেন এবং হস্টেলটি আপাতত খালি করে দেওয়ার পরামর্শ দেন। ছাত্রীরা এখন অপেক্ষা করছেন বিশ্ববিদ্যালয় কত দ্রুত বিকল্প ব্যবস্থা করে। কর্তৃপক্ষ অবশ্য বলছে, তাঁরা পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করছে। ঘরগুলি দ্রুত মেরামত করে দেওয়া হবে। 


```