Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

হাইকোর্টের নির্দেশে মোথাবাড়ি যেতে বাধা রইল না শুভেন্দুর, তবে মানতে হবে একাধিক শর্ত

আগামী ১৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানি। সেদিন রাজ্যকে বিস্তারিত রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকোর্টের নির্দেশে মোথাবাড়ি যেতে বাধা রইল না শুভেন্দুর, তবে মানতে হবে একাধিক শর্ত

ফাইল ছবি

শেষ আপডেট: 8 April 2025 16:50

দ্য ওয়াল ব্যুরো: শর্তসাপেক্ষে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) অশান্ত মোথাবাড়িতে (Mothabari) যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরিষ্কার জানিয়েছেন, এলাকা পরিদর্শনের অনুমতি দেওয়া হলেও রাজ্যের বিরোধী দলনেতাকে একাধিক শর্ত (Conditions) মেনে চলতে হবে।

কলকাতা হাইকোর্টের নির্দেশ মোথাবাড়ি থানার অধীনে প্রস্তাবিত চারটি জায়গায় যেতে পারবেন শুভেন্দু। তবে ১১ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ৩ টের মধ্যে  নিরাপত্তারক্ষী নিয়ে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে মোট কটা কনভয় যাবে তা প্রসাশনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরও জানিয়েছেন, এসপি মালদা পুরো পরিস্থিতি তদারকি করবেন। মোথাবাড়ি এলাকায় রাখতে হবে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও। এছাড়া পরিস্থিতি কোনওভাবে খারাপ হলেই ফোর্স পাঠিয়ে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এলাকায় কোনওরকম মিছিল বা সভা করা যাবে না বলেই জানিয়েছে আদালত। আগামী ১৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানি। সেদিন রাজ্যকে বিস্তারিত রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন সওয়াল জবাব চলাকালীন বিচারপতি রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেন, ১২ তারিখ উনি (শুভেন্দু অধিকারী) যেতে পারবেন? দু'জন যাবেন তো খালি। পাল্টা রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয় ১২ তারিখ অন্য প্রোগ্রাম আছে। সে কারণে ঝামেলা হতে পারে। ১১ তারিখ আবার শুক্রবার। 

পাল্টা মামলাকারীর আইনজীবী প্রশ্ন করেন, শুক্রবার তো সমস্যা কি হয়েছে? উত্তরে বিচারপতি রাজ্যকে জানিয়ে দেন, তেমন হলে উনি ১১ তারিখ যাবেন, দরকারে এক্সট্রা ফোর্স দিয়ে দেবেন। 

মার্চ মাসের শেষের দিকে অশান্ত হয়ে ওঠে মালদহের মোথাবাড়ি। দোকান এবং গাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়। পাশাপাশি রাস্তায় আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ। পাল্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। ঘটনার প্রতিবাদে সোচ্চার হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘তোষণবাজ মুখ্যমন্ত্রী রাজ্যের হিন্দুদের অস্তিত্ব বিপন্ন করে তুলছেন। মালদহ জেলার মোথাবাড়ি অঞ্চলে বেছে বেছে হিন্দুদের দোকানপাট ভাঙচুর ও লুঠ করা হয়েছে। এরপরই ছ'টি মামলা রুজু করে পুলিশ। সেই ঘটনার জল আদালত পর্যন্ত গড়ায়। এই পরিস্থিতিতে হাইকোর্টের নির্দেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।


```