Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

গয়না কিনে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ক্রেতারা জিতলেন গাড়ি,আই-ফোন

সব স্টোরের ক্রেতাদের নিয়েই হয়েছিল এই লাকি ড্র।

গয়না কিনে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ক্রেতারা জিতলেন গাড়ি,আই-ফোন

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস

শেষ আপডেট: 27 January 2025 18:37

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ক্যামাক স্ট্রিট শোরুমে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল সংস্থা। উপলক্ষ পুরস্কার প্রাপকদের নাম  ঘোষণা ও পুরস্কার বিতরন । 

গত বছর ধনতেরসে যাঁরা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের স্টোর থেকে গয়না কিনেছিলেন ,তাঁদের বিল নম্বরের ওপর লাকি ড্র হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য , সারা ভারত জুড়ে একশো সত্তরটি স্টোর রয়েছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের। সব স্টোরের ক্রেতাদের নিয়েই হয়েছিল এই লাকি ড্র। ধনতেরসের পুরস্কার ঘোষণার জন্য এই সময়টা কেন বেছে নেওয়া হল? 

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডিরেক্টর শুভঙ্কর সেন বললেন,'অক্ষয় তৃতীয়া,ধনতেরস আর ভ্যালেনটাইন'স ডে-তে প্রায় সকলেই গয়না কেনেন। সামনেই ভ্যালেনটাইন'স ডে। ভালবাসার দিনের আবহে  প্রিয় ক্রেতাদের হাতে পুরস্কার তুলে দিতে চেয়েছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস।' 

লাকি ড্রয়ের পুরস্কার ছিল তিনটে ইভি গাড়ি ও পনেরোটা আই ফোন সিক্সটিন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পুরস্কার পেয়েছেন ক্রেতারা। এদিন শুভঙ্কর সেনের হাত থেকে ইউভি কার পুরস্কার নিলেন তারকেশ্বর শোরুমের ক্রেতা সুমিতা মন্ডল ও আমতলা শোরুমের ক্রেতা রাজেশ্বর সিনহা। আই ফোন প্রাপকদেরও কয়েকজন এদিন উপস্থিত ছিলেন।

ভ্যালেন্টাইন্স ডে আসছে। এই উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের প্রতিটা শোরুমে এসেছে নতুন কালেকশন। বিশেষ অফারও থাকবে ক্রেতাদের জন্য।


```