Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোর গার্ডওয়ালে ধাক্কা বাসের, বেহালায় আহত কমপক্ষে ১০ জন যাত্রী

সোমবার দুপুর ১টা নাগাদ বেহালায় এই দুর্ঘটনা ঘটে। ১২ সি রুটের একটি বেসরকারি বাস মেট্রোর গার্ডওয়ালে ধাক্কা মারে। স্বাভাবিকভাবে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভিতরে থাকা যাত্রীদের মধ্যে।

নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোর গার্ডওয়ালে ধাক্কা বাসের, বেহালায় আহত কমপক্ষে ১০ জন যাত্রী

দুর্ঘটনাগ্রস্ত বাস

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 11 August 2025 15:33

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের শুরুতে বাস দুর্ঘটনা (Bus Accident) বেহালায় (Behala)। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন যাত্রী। মেট্রো রেলের গার্ডওয়ালে ধাক্কা মারে বাসটি, তার জেরে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ইতিমধ্যে বাসটিকে আটক করেছে পুলিশ। আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সোমবার দুপুর ১টা নাগাদ বেহালায় এই দুর্ঘটনা ঘটে। ১২ সি রুটের একটি বেসরকারি বাস মেট্রোর গার্ডওয়ালে (Metro Guardwall) ধাক্কা মারে। স্বাভাবিকভাবে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভিতরে থাকা যাত্রীদের মধ্যে। তবে স্বস্তির খবর, কারও কোনও বড়সড় আঘাত লাগেনি। অল্প সময়ের মধ্যেই আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে বাসটিকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, বাসটি বেহালা চৌরাস্তা থেকে তারাতলার দিকে যাচ্ছিল। তবে বেলা সাড়ে ১টা নাগাদ ১৪নং বাসস্ট্যান্ডের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও পরিষ্কার নয়। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, রেষারেষির জন্য দ্রুত গতিতে চলার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। তার জেরেই এই ঘটনা ঘটেছে।

বেহালার এই রুটে প্রতিদিনই বাসের গতি নিয়ে নানা অভিযোগ ওঠে। রেষারেষির ঘটনাও যে নতুন তাও নয়। তাই এই দুর্ঘটনা আবারও পরশন তুলে দিয়েছে পথ নিরাপত্তার। বেশ কয়েক মাস আগে চৌরাস্তাতেই দ্রুত গতিতে চলা লরির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক শিশুর।

এই দুর্ঘটনাতেও শিশু সহ ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ বাসের সামনের কাচও ভেঙে যায়। ফলে বোঝাই যাচ্ছে, আরও বড় বিপদ হতে পারত। 


```