Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আম পাড়া নিয়ে ঝামেলা, নিউটাউনে দাদার হাতে খুন ভাই

দাদার জমিতে আম গাছ, ভাই কেন পাড়তে এসেছে, এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা। সেই বিবাদ এমন পর্যায়ে পৌঁছয় যে দাদার হাতে খুনই (Murder) হয়ে গেলেন সুশান্ত।

আম পাড়া নিয়ে ঝামেলা, নিউটাউনে দাদার হাতে খুন ভাই

নিউ টাউনে দাদার হাতে খুন ভাই

শেষ আপডেট: 24 May 2025 16:01

দ্য ওয়াল ব্যুরো: দাদার জমিতে আম গাছ, ভাই কেন পাড়তে এসেছে, এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা। সেই বিবাদ এমন পর্যায়ে পৌঁছয় যে দাদার হাতে খুনই (Murder) হয়ে গেলেন সুশান্ত। ঘটনা নিউটাউনের (New Town) আকন্দ কিশোরী এলাকার। অভিযুক্ত প্রশান্তকে আটক করেছে টেকনোসিটি থানার পুলিশ (Techno City Police)।

আকন্দ কিশোরী এলাকাতেই বাড়ি ভাই সুশান্ত রায়ের। পাশেই দাদা প্রশান্ত রায়ের জমিতে রয়েছে আম গাছ। সেখান থেকে আম পাড়া নিয়ে ঝামেলার শুরু। তারপরই দু'জনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে ভারী কোনও বস্তু দিয়ে ভাইয়ের মাথায় মেরে বসেন প্রশান্ত।

সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সুশান্ত। পরিবারের লোকজন তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে সেখানেই মৃত বলে ঘোষণা করে দেন।

সুশান্তের মৃত্যুর খবর সামনে আসতেই কঠোর শাস্তির দাবিতে সরব হন প্রতিবেশীরা। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে টেকনোসিটি থানার পুলিশ পৌঁছতেই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

আটক করা হয় অভিযুক্ত প্রশান্ত রায়কে। যদিও পরিবারের তরফে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।


```