Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির

খাস কলকাতায় পুলিশের উর্দি চুরি করে সিভিক ভলান্টিয়ারের লাগামছাড়া তোলাবাজি

বৃহস্পতিবার রাতের ঘটনা। কসবার বাসিন্দারা ১০০ নম্বরে ডায়াল করে জানান, একজন সিভিক ভলান্টিয়ার এলাকায় পুলিশের কনস্টেবলের উর্দি পরে লাগামছাড়া তোলাবাজি (Extortion) করছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কসবা থানার পুলিশ। তারপরই নীরজ সিং নামে ওই সিভিক ভলান্টিয়ারকে আটক করে তারা।

খাস কলকাতায় পুলিশের উর্দি চুরি করে সিভিক ভলান্টিয়ারের লাগামছাড়া তোলাবাজি

ফাইল ছবি

শেষ আপডেট: 23 May 2025 16:24

দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় পুলিশের ইউনিফর্ম চুরি করে তোলাবাজি সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer)। অভিযুক্ত নীরজ সিংকে আটক করেছে কসবা থানার পুলিশ (Kasba Police)।

বৃহস্পতিবার রাতের ঘটনা। কসবার বাসিন্দারা ১০০ নম্বরে ডায়াল করে জানান, একজন সিভিক ভলান্টিয়ার এলাকায় পুলিশের কনস্টেবলের উর্দি পরে লাগামছাড়া তোলাবাজি (Extortion) করছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কসবা থানার পুলিশ। তারপরই নীরজ সিং নামে ওই সিভিক ভলান্টিয়ারকে আটক করে তারা।

ধৃত সিভিক প্রগতি ময়দান থানার তত্ত্বাবধানে কাজ করেন। যখন পুলিশ তাঁকে আটক করে, সেই সময় মদ্যপ ছিলেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছে কসবা থানার পুলিশ। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত ধৃতের বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

বস্তুত, ক'দিন আগেই ট্রাক ও গাড়ি থেকে জুলুম করে পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছিল বরাহনগর থানার অন্তর্গত বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায়। পুলিশের বিরুদ্ধে এক মহিলার প্রতিবাদের একটি ভিডিও ভাইরাল হয়েছিল সম্প্রতি।

ওই ভিডিওর জেরেই ক্লোজ করা হয় ব্যারাকপুর কমিশনারেটের অভিযুক্ত এক এসআই ও সিভিক ভলান্টিয়ারকে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। দোষ প্রমাণিত হলে চাকরি থেকে বরখাস্ত হতে পারেন তাঁরা।


```