Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক! তড়িঘড়ি যাত্রীদের নামানো হল বিমান থেকে

এদিন কলকাতা থেকে পুণে যাওয়ার এয়ার এশিয়ার ফ্লাইটে (আই৫-৩১৯ ) বোমাতঙ্ক ছড়ায়। 

কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক! তড়িঘড়ি যাত্রীদের নামানো হল বিমান থেকে

কলকাতা বিমানবন্দর।

শেষ আপডেট: 28 June 2024 14:39

দ্য ওয়াল ব্যুরো: ফের বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে। সূত্রের খবর, এদিন কলকাতা থেকে পুণে যাওয়ার এয়ার এশিয়ার ফ্লাইটে (আই৫-৩১৯ ) বোমাতঙ্ক ছড়ায়। 

জানা যাচ্ছে, বিমানটিতে একশোর উপরে যাত্রী ছিলেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে সিআইএসএফ এবং বিমানবন্দর কর্তৃপক্ষ। ফ্লাইটটিকে ইতিমধ্যেই রানওয়ে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছয় বম্ব স্কোয়াডের সদস্যরা। তাঁরা সংশ্লিষ্ট বিমানটি পরীক্ষা করে দেখছেন কোথাও কোনও বিস্ফোরক রয়েছে কিনা।

বিমানবন্দর সূত্রের খবর, ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।এর আগে, এপ্রিল মাসে পরপর বোমা-হুমকি এসেছিল কলকাতা বিমানবন্দরে।

জানা যাচ্ছে, শুক্রবার সকালে কলকাতা থেকে পুণের উদ্দেশে বিমানটি রওনা দেওয়ার ঠিক আগের মুহূর্তে খবর আসে, যে বিমানের ভেতরে বোমা রয়েছে। সঙ্গে সঙ্গে ওই বিমান থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়। তারপরই তল্লাশিতে নামেন সিআইএসএফ ও বম্ব স্কোয়াডের সদস্যরা। 


```