Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিধান ভবনে হামলা: মাঝরাতে ট্যাংরার ফ্ল্যাট থেকে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং

এন্টালি থানায় রাকেশ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয় হামলার পর। তদন্তে নেমে তিন বিজেপি কর্মী এবং রাকেশের এক সহযোগীকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু দলের হেভিওয়েট এই নেতার হদিশ মেলেনি।

বিধান ভবনে হামলা: মাঝরাতে ট্যাংরার ফ্ল্যাট থেকে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং

রাকেশ সিং (ফাইল ছবি)

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 3 September 2025 08:00

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন বিজেপি নেতা রাকেশ সিং (Rakesh Singh)। প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। সূত্রের খবর, রাত ২ টো নাগাদ ট্যাংরার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে হাতেনাতে পাকড়াও করা হয় রাকেশকে (BJP Leader Rakesh Singh Arrested)।

গত সপ্তাহে বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মাকে কুকথা বলা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায়। কলকাতায় রাকেশ সিংয়ের নেতৃত্বে বিধান ভবনের সামনে বিক্ষোভ দেখানো হয়। কংগ্রেস অফিসে ভাঙচুর, রাহুল গান্ধীর ছবিতে কালো কালি মাখানো, এই অভিযোগে কংগ্রেস সরব হয় (Bidhan Bhavan Vandalism Case)।

এন্টালি থানায় রাকেশ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়। তদন্তে নেমে তিন বিজেপি কর্মী এবং রাকেশের এক সহযোগীকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু দলের হেভিওয়েট এই নেতার হদিশ মেলেনি। সোশ্যাল মিডিয়ায় তিনি বারবার ভিডিও পোস্ট করে পুলিশের চোখে ধুলো দেন।

এরই মধ্যে সোমবার গ্রেফতার হন রাকেশের ছেলে শিবম সিং। অভিযোগ, বাবাকে পালাতে তিনি সক্রিয়ভাবে সাহায্য করেছিলেন। একদিকে বিজেপি অভিযোগ তোলে, ইচ্ছে করেই রাকেশকে গ্রেফতার করা হচ্ছে না, অন্যদিকে কংগ্রেস চাপ বাড়াতে থাকে। অবশেষে পাঁচ দিন পর গ্রেফতার হলেন রাকেশ।

তাঁকে গাড়িতে তোলার সময় মোদীর নামে জয়ধ্বনি দেন এই বিজেপি নেতা। পুলিশের হাতে ধরা পড়েও জোর গলায় বলেন, ‘রাকেশ সিং ভয় পায় না।’


```