Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ফ্রিতে চাই ১০ প্যাকেট বিরিয়ানি! 'না' শুনে ব্যবসায়ীর মাথা ফাটাল দুষ্কৃতী, আতঙ্ক নিউটাউনে

অভিযোগ, ওই যুবক মাঝে মধ্যেই দোকানে এসে তোলা চায়।

ফ্রিতে চাই ১০ প্যাকেট বিরিয়ানি! 'না' শুনে ব্যবসায়ীর মাথা ফাটাল দুষ্কৃতী, আতঙ্ক নিউটাউনে

আহত ব্যবসায়ী রূপম বিশ্বাসের ছবি

শেষ আপডেট: 12 March 2025 12:52

দ্য ওয়াল ব্যুরো: বাকিতে ১০ প্যাকেট বিরিয়ানি (Biriyani) দিতে অস্বীকার করেছিলেন। খাস কলকাতায় ব্যবসায়ীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে। নিউটাউনের (Newtown) সাপুরজি এলাকার ঘটনা। যদিও ঘটনার পর থেকেই পলাতক দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু করেছে টেকনো সিটি থানার পুলিশ (Police)।

অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় নিউটাউনের সাপুরজি এলাকায় একটি বিরিয়ানির দোকানে অজয় সরদার নামে এক যুবক বাকিতে বিরিয়ানি চায়। কিন্তু দোকানের কর্মচারীরা তাকে বিরিয়ানি না দেওয়ায় রীতিমতো হুমকি দিতে থাকে এলাকায় দুষ্কৃতী বলে পরিচিত অজয়। 

অভিযোগ, ওই যুবক মাঝে মধ্যেই দোকানে এসে তোলা চায় বলে। এমনকি অনেক সময় বাকিতে প্যাকেট প্যাকেট বিরিয়ানি নিয়ে গেলেও এক টাকাও দেয় না বলে অভিযোগ ব্যবসায়ী রূপম বিশ্বাসের। মঙ্গলবার দোকানে এসে বিনা পয়সায় দশ প্লেট বিরিয়ানি চায় অভিযুক্ত। কিন্তু তা দিতে অস্বীকার করায় দোকানে ভাঙচুর চালায় বলে অভিযোগ। কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলেও লাভ কিছুই হয়নি। 

পরে খবর পেয়ে দোকানে এলে তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ জানিয়েছেন খোদ ব্যবসায়ী। উইকেট দিয়ে মেরে তাঁর মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। এরপর রক্তাক্ত অবস্থায় ওই বিরিয়ানি ব্যবসায়ীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। 

এদিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রাতেই টেকনো সিটি থানায় অভিযোগ জানান ব্যবসায়ী। ঘটনার তদন্ত শুরু করলেও দুষ্কৃতীর খোঁজ মেলেনি। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকার ব্যবসায়িদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তা চেয়ে পুলিশের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।


```