Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাইকোর্টে মিঠুন চক্রবর্তী! অভিনেতার বিরুদ্ধে ৩৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ প্রাক্তন সচিবের

তাঁদের দাবি, অতিরিক্ত কাজ বাবদ মিঠুন চক্রবর্তীর থেকে প্রাপ্য ছিল প্রায় ৩৫ লক্ষ টাকা। কিন্তু সেই টাকা আজও পাননি তাঁরা।

হাইকোর্টে মিঠুন চক্রবর্তী! অভিনেতার বিরুদ্ধে ৩৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ প্রাক্তন সচিবের

মিঠুন চক্রবর্তী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 6 August 2025 11:41

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বিরুদ্ধে প্রতারণা ও আর্থিক প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ (Fraud) তুলেছেন তাঁরই প্রাক্তন সচিব ও সচিবের স্ত্রী। ঘটনায় নাম জড়িয়েছে মিঠুনের ঘনিষ্ঠ পেশায় আইনজীবী বিমান সরকারেরও। উত্তর কলকাতার চিৎপুর থানায় (Chitpur PS) দু’জনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছেন ওই দম্পতি। এই প্রেক্ষিতে অভিযোগ খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন মিঠুন।

অভিযোগকারী মিঠুন চক্রবর্তীর প্রাক্তন সচিব সুমন রায়চৌধুরী। তাঁর দাবি, মিঠুন ও তাঁর আইনজীবী বিমান সরকার তাঁকে একটি হোটেলের ইন্টেরিয়র ডেকরেশনের দায়িত্ব দেন। প্রথম দফার কাজের পারিশ্রমিক পেলেও, পরে অতিরিক্ত কাজ করতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ সুমনের। সেই কাজ শেষ করতে গিয়ে তাঁকে স্ত্রীর গয়না বন্ধক রাখতে হয়, তবেই জোগাড় হয় প্রয়োজনীয় অর্থ।

তাঁদের দাবি, ওই অতিরিক্ত কাজ বাবদ মিঠুন চক্রবর্তীর থেকে প্রাপ্য ছিল প্রায় ৩৫ লক্ষ টাকা। কিন্তু সেই টাকা আজও পাননি তাঁরা। অভিযোগ, পরে সুমনের স্ত্রী টাকা চাইতে গেলে তাঁকে অপমানিত হতে হয়। এর পরেই তাঁরা পুলিশের দ্বারস্থ হন।

সূত্রের খবর, গোটা ঘটনায় প্রাথমিক অভিযোগকারীর ভূমিকা নিয়েছেন সুমনের স্ত্রী। সোমবার তিনি শিয়ালদহ আদালতের এক ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন। তদন্তকারী সংস্থা সেই জবানবন্দির ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেবে।

এদিকে, মিঠুন চক্রবর্তী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বুধবারই তাঁর মামলার শুনানি হতে পারে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। আদালত তাঁর আর্জি শুনে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর।


```