Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখ্যমন্ত্রী পদক পাচ্ছেন ৬ আধিকারিক, রেড রোডে মমতার হাত থেকে পাবেন এই সম্মান

স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রীর পুলিশ পদক পাচ্ছেন রাজ্যের ৬ পুলিশ আধিকারিক। কলকাতার রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পাবেন এই সম্মান।

মুখ্যমন্ত্রী পদক পাচ্ছেন ৬ আধিকারিক, রেড রোডে মমতার হাত থেকে পাবেন এই সম্মান

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 August 2025 22:21

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবস আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এর আগেই মুখ্যমন্ত্রীর পুলিশ পদকের জন্য নির্বাচিত হলেন পশ্চিমবঙ্গ পুলিশের ৬ জন আধিকারিক। তাঁদের মধ্যে চারজন পেলেন "মুখ্যমন্ত্রীর পুলিশ পদক ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস" এবং দু'জন পেলেন "মুখ্যমন্ত্রীর পুলিশ পদক ফর কমেন্ডেবল সার্ভিস"। রেড রোডে আয়োজিত স্বাধীনতা দিবসের মহড়া এবং মূল অনুষ্ঠানে এই পদক তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গ পুলিশের সদর দফতর থেকে ৫ অগস্ট প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নামগুলি জানানো হয়েছে। তালিকাটি আধিকারিকদের বর্তমান পদায়ন অনুযায়ী তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর পুলিশ পদক ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসপ্রাপ্ত আধিকারিকরা হলেন:

১. শ্রী দীপ নারায়ণ গোস্বামী, আইপিএস – আইজিপি, মালদা রেঞ্জ
২. শ্রী গৌরব শর্মা, আইপিএস – আইজিপি, ট্রাফিক, পশ্চিমবঙ্গ
৩. শ্রী মীরাজ খালিদ, আইপিএস – যুগ্ম পুলিশ কমিশনার (সদর), কলকাতা
৪. শ্রীমতী দেবস্মিতা দাস, আইপিএস – ডিআইজি, এসটিএফ, পশ্চিমবঙ্গ

মুখ্যমন্ত্রীর পুলিশ পদক ফর কমেন্ডেবল সার্ভিসপ্রাপ্ত আধিকারিকরা হলেন:

১. শ্রী অরিজিৎ সিনহা, আইপিএস – পুলিশ সুপার, ঝাড়গ্রাম (ডিআইজি পদমর্যাদায়)
২. শ্রী ইশ্বর সোরেন, এসআই (এবি) – বাঁকুড়া জেলা

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পুরস্কারপ্রাপ্ত আধিকারিকদের কলকাতার রেড রোডে আয়োজিত স্বাধীনতা দিবসের মহড়া এবং মূল অনুষ্ঠানে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে। তবে, এতে যেন তাঁদের দৈনন্দিন সরকারি কাজে কোনও সমস্যা না হয়, সে দিকেও নজর রাখতে বলা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষরও করেছেন পশ্চিমবঙ্গ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (হেডকোয়ার্টার্স)।


```