Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একুশের মঞ্চে মমতার পাশে অনন্ত মহারাজ, ‘বঙ্গবিভূষণ’ হাতে কি এবার ফুল বদলের ইঙ্গিত?

মুখ্যমন্ত্রীর হাত থেকে গ্রহণ করলেন রাজ্যের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’। যা দেখে বিধানসভা ভোটের মুখে উত্তরবঙ্গের রাজনীতির অলিন্দে নতুন করে দলবদলের জল্পনা দানা বাঁধতে শুরু করেছে।

একুশের মঞ্চে মমতার পাশে অনন্ত মহারাজ, ‘বঙ্গবিভূষণ’ হাতে কি এবার ফুল বদলের ইঙ্গিত?

একুশের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বিজেপির অনন্ত মহারাজ

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 21 February 2026 20:44

দ্য ওয়াল ব্যুরো: আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Tongue Day)। আর সেই বিশেষ দিনেই কি বঙ্গ রাজনীতির ‘রয়্যাল’ সমীকরণে বড়সড় বদলের ইঙ্গিত মিলে গেল? ভাষা শহিদ দিবসে দেশপ্রিয় পার্কের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে কেবল হাজিরই থাকলেন না বিজেপি সাংসদ অনন্ত মহারাজ (BJP MP Anant Maharaj), বরং মুখ্যমন্ত্রীর হাত থেকে গ্রহণ করলেন রাজ্যের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’।

সম্মান নিয়ে বিজেপি সাংসদ বলেন, "বিজেপি কোচবিহার এবং রাজবংসীদের জন্য কিছুই করেনি। আজকে যে সম্মান জানান হল তার জন্য দিদিকে ধন্যবাদ জানাই।"

অনন্তের মন্তব্য এবং ভাব-ভাঙ্গি দেখে বিধানসভা ভোটের মুখে উত্তরবঙ্গের রাজনীতির অলিন্দে নতুন করে দলবদলের জল্পনা দানা বাঁধতে শুরু করেছে।

গেরুয়া শিবিরে কি ভাঙনের সুর?

বিজেপির সমর্থনে রাজ্যসভায় গেলেও গেরুয়া শিবিরের সঙ্গে অনন্ত মহারাজের সম্পর্ক গত কয়েক মাস ধরেই অম্লমধুর। মাঝেমধ্যেই দলের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে রাজবংশী জনজাতির এই প্রভাবশালী নেতাকে। এই আবহে সম্প্রতি কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন। তার রেশ কাটতে না কাটতেই খোদ কলকাতার মঞ্চে মমতার পাশে অনন্তর উপস্থিতি ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। প্রশ্ন উঠছে, তবে কি ছাব্বিশের ভোটের আগে পাকাপাকিভাবে জোড়াফুলে পা বাড়াতে চলেছেন গ্রেটার কোচবিহারের এই নেতা?

উত্তরবঙ্গের তুরুপের তাস

উত্তরবঙ্গের রাজবংশী ভোটব্যাঙ্কে অনন্ত মহারাজের প্রভাব অনস্বীকার্য। এর আগে কোচবিহারে তাঁর বাড়িতে গিয়ে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও তাঁর সুসম্পর্কের কথা কারও অজানা নয়। দীর্ঘকাল ধরে পৃথক রাজ্যের দাবি জানিয়ে আসা অনন্তর গলায় এ দিন মুখ্যমন্ত্রীর হাত থেকে সম্মান নেওয়ার সময় যে সৌজন্য দেখা গিয়েছে, তা বিশেষ ইঙ্গিতবাহী। ওয়াকিবহাল মহলের মতে, উত্তরবঙ্গে হারানো জমি ফিরে পেতে অনন্তকে কাছে টানা তৃণমূলের বড় রাজনৈতিক চাল হতে পারে।

জল্পনা বনাম বাস্তবতা

বিজেপি নেতৃত্ব অবশ্য এই উপস্থিতি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ। তবে তৃণমূলের অন্দরে খুশির হাওয়া স্পষ্ট। দেশপ্রিয় পার্কের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনন্তর হাতে বঙ্গবিভূষণ তুলে দিচ্ছিলেন, তখন উপস্থিত অনেকের মনেই উঁকি দিচ্ছিল একটি প্রশ্ন— এই সম্মান কি কেবলই কৃষ্টির স্বীকৃতি, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ছাব্বিশের ভোটের বড় কোনও রাজনৈতিক ‘ডিল’?

বিষ্ণুপ্রসাদ শর্মার দলত্যাগের পর উত্তরবঙ্গের আরেক হেভিওয়েট নেতার এই ঘনিষ্ঠতা বঙ্গ বিজেপির অন্দরে যে অস্বস্তি বাড়াবে, তা বলাই বাহুল্য। এখন দেখার, এই রাজকীয় রসায়ন বিধানসভা নির্বাচনের বৈতরণী পার করতে কার পালে কতখানি হাওয়া দেয়।


```