Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দাউদাউ করে জ্বলল বারাসাত-গড়িয়া রুটের সরকারি বাস, হুড়োহুড়িতে আহত ২

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু'টি ইঞ্জিন।

দাউদাউ করে জ্বলল বারাসাত-গড়িয়া রুটের সরকারি বাস, হুড়োহুড়িতে আহত ২

ঘটনাস্থলের ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 10 August 2025 14:52

দ্য ওয়াল ব্যুরো: বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল অল্পের জন্য। রবিবার সকালে বিমানবন্দর এলাকায় চলন্ত সরকারি বাসে হঠাৎ আগুন লাগায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। প্রাণ বাঁচাতে শুরু হয় হুড়োহুড়ি, আহত হন দু'জন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রবিবার সকালে বারাসত থেকে গড়িয়ার উদ্দেশে রওনা দিয়েছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের (SBSTC) একটি বাস। কলকাতামুখী লেনে এয়ারপোর্ট হস্টেল ক্রসিং-এর সামনে পৌঁছতে হঠাৎ শর্ট-সার্কিট হয়। মুহূর্তে আগুন লেগে যায় গোটা বাসে। সে সময় ২৫-৩০ জন যাত্রী ছিলেন।

আগুন দেখে রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়। যাত্রীরা প্রাণ বাঁচাতে তড়িঘড়ি নেমে পড়েন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু'টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং বাকি যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হন অন্তত দু’জন। কোনও প্রাণহানির খবর নেই।

প্রসঙ্গত, কলকাতায় চলন্ত বাসে আগুন লাগা নতুন ঘটনা নয়। কিছুদিন আগে পাইকপাড়ায় একটি এসি বাসে একইভাবে শর্ট-সার্কিট থেকে আগুন লাগে। সেই সময়ও বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে নেমে পড়েন এবং বেশ কয়েকজন আহত হন।

এদিনের ঘটনাটি ফের একবার সরকারি বাসের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।


```