Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

প্রৌঢ়ের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে মারধর, পরে মাথায় আঘাত করে খুন! বরানগরকাণ্ডে যা জানাল পুলিশ

প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং প্রাথমিক তদন্তে জানা গেছে, মোট পাঁচজন দুষ্কৃতী এই ঘটনায় যুক্ত ছিল। প্রথমে তাঁদের মধ্যে দু’জন ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। 

প্রৌঢ়ের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে মারধর, পরে মাথায় আঘাত করে খুন! বরানগরকাণ্ডে যা জানাল পুলিশ

বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুন

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 5 October 2025 00:13

দ্য ওয়াল ব্যুরো: শনিবার দুপুরে উত্তর শহরতলির বরানগরে (Baranagar Murder Case) ঘটে গেল এক রোমহর্ষক খুন ও ডাকাতির ঘটনা। শম্ভুনাথ সেন লেনের এক সোনার দোকানে ঢুকে দোকানের মালিককে খুনের পর গয়না লুট করে পালায় দুষ্কৃতীরা। নিহত ব্যবসায়ীর নাম শঙ্কর জানা (৬০)। ঘটনাস্থল থেকেই তাঁর পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। 

প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং প্রাথমিক তদন্তে জানা গেছে, মোট পাঁচজন দুষ্কৃতী এই ঘটনায় যুক্ত ছিল। প্রথমে তাদের মধ্যে দু’জন ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। দোকানের মালিক যখন সোনার গয়না দেখাতে শুরু করেন, তখন বাইরে থাকা আরও দু’জন ভেতরে ঢোকে। এরপরই হঠাৎ তারা প্রৌঢ়ের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে মারধর শুরু করে। পরে লোহার কোনও ভারী বস্তু দিয়ে শঙ্করবাবুর মাথায় আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সেখানেই তাঁর মৃত্যু হয় (Baranagar Murder Case)।

এরপর দুষ্কৃতীরা তাঁকে হাত-পা বেঁধে দোকানের মধ্যেই ফেলে রেখে গয়নাগাটি নিয়ে চম্পট দেয়। পরে দোকানের CCTV ফুটেজ দেখে ঘটনাটি জানতে পারেন মৃতের ছেলে এবং খবর দেন থানায়।

বরানগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার মুরলীধর শর্মা জানান, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। পাঁচজন দুষ্কৃতী এসেছিল। প্রথমে ক্রেতা সেজে ভিতরে ঢোকে, তারপর মালিককে বেঁধে বেধড়ক মারধর করে এবং ফেলে রেখে পালায়।”

ঘটনাস্থল বরানগর থানার মাত্র এক কিলোমিটার দূরে। তাই প্রশ্ন উঠছে, এত কাছেই পুলিশ উপস্থিতি থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল? পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কমিশনার আশ্বাস দিয়েছেন, 'খুব তাড়াতাড়ি অপরাধীদের গ্রেফতার করা হবে।' 

ইতিমধ্যেই একটি সিসি ফুটেজ সামনে এসেছে, যেখানে দেখা গেছে সোনার দোকানের ভিতরেই ওই ব্যবসায়ী ছাড়াও আরও তিনজন আছেন। তাদের মধ্যে দু'জন দুষ্কৃতীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন প্রৌঢ়। এরপরই সম্পূর্ণ কালো হয়ে যায় ক্যামেরার স্ক্রিন। 

তদন্তকারীরা মনে করছেন, দুষ্কৃতীরা আগে থেকেই ঘটনাস্থল রেইকি করে গেছিল। পূর্ব পরিকল্পনামতোই ডাকাতির উদ্দেশে দোকানে ক্রেতা সেজে ঢুকেছিল কয়েকজন। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। সোনার দোকান থেকে খোয়া যাওয়া জিনিসগুলিও উদ্ধার করতে তৎপর হয়েছে পুলিশ। 


```