Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বাগুইআটি উড়ালপুলে সেনা বাসের ধাক্কা! ভেঙে পড়ল হাইটবার, চুলচেরা দূরত্বে বাঁচলেন ক্যাবচালক

স্থানীয় সূত্রে জানা যায়, রঘুনাথপুরের দিক থেকে কলকাতামুখী লেনে উড়ালপুলে ওঠার সময় হাইটবারে জোরে ধাক্কা মারে সেনা বাসটি।

বাগুইআটি উড়ালপুলে সেনা বাসের ধাক্কা! ভেঙে পড়ল হাইটবার, চুলচেরা দূরত্বে বাঁচলেন ক্যাবচালক

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 15 November 2025 11:03

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকাল সকাল বড়সড় দুর্ঘটনায় আতঙ্ক বাগুইআটি উড়ালপুলে (Baguiati Flyover)। সেনাবাহিনীর একটি বাস হাইটবারে ধাক্কা মারে (army bus,  height bar collapsed), আর তার জেরেই উড়ালপুলের এয়ারপোর্টমুখী লেনের হাইটবার ভেঙে গিয়ে সোজা এসে পড়ে এক অ্যাপ ক্যাবের বনেটে (cab driver)। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ক্যাবচালক। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি।

ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা যায়, রঘুনাথপুরের দিক থেকে কলকাতামুখী লেনে উড়ালপুলে ওঠার সময় হাইটবারে জোরে ধাক্কা মারে সেনা বাসটি। ধাক্কার অভিঘাতে হাইটবারের একটি অংশ বাসের ছাদে আটকে যায়। সেই টানেই অপর লেনের—এয়ারপোর্টমুখী দিকের—হাইটবারটি ভেঙে নিচে পড়ে গিয়ে চূর্ণ করে দেয় অ্যাপ ক্যাবের সামনের অংশ।

দুর্ঘটনার জেরে মুহূর্তে থমকে যায় উড়ালপুলের যান চলাচল। কলকাতামুখী লেনে দেখা দেয় তীব্র যানজট। বহু যাত্রী সকালে কাজের পথে বিপাকে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি ট্রাফিক গার্ড এবং বাগুইআটি থানার পুলিশ। আটকে থাকা সেনা বাসটি সরিয়ে ফেলার জন্য চলছে জোরকদমে চেষ্টা। নিরাপত্তার স্বার্থে উভয় লেনেই নিয়ন্ত্রণ করা হয়েছে গাড়ি চলাচল।


```